টোপ
টোপ১ [ ṭōpa১ ] বি. ১. স্তূপের মতো উন্নতগঠন বস্তু. গদি আঁটবার বোতাম বা কাপড়ের গুটি, গহনাদির উপর তোলা গুটির মতো নকশা (টোপ তোলা); ২. তরল পদার্থের ফোঁটা বা বিন্দু। [সং. স্তূপ]। টোপ২ [ ṭōpa২ ] বি. (আঞ্চ.) টুপি। [পো. topo]। টোপ৩ [ ṭōpa৩ ] বি. ১. মাছ ধরার জন্য বঁড়শিতে গাঁথা খাবার; ২. (আল.) প্রলোভনের সামগ্রী। [দেশি]। টোপ গেলা ক্রি. বি. প্রলোভনের প্রতি আকৃষ্ট হওয়া। টোপ ফেলা ক্রি. বি. আকৃষ্ট করার জন্য প্রলোভন দেখানো।
টোল
টোল১ [ ṭōla ] বি. ১. চতুষ্পাঠী, সংস্কৃত ব্যাকরণ ও শাস্ত্রাদি অধ্যয়নের পাঠশালা। ২. অস্থায়ী কুটির; কুঁড়েঘর ৩. পাড়া; গ্রামের একটা অংশ (বেদের টোল)। [হি. টোল]। টোল২ [ ṭōla ] বি. শুল্ক, পথশুল্ক, কুত; রাজকর; মাশুল। [ইং. toll]। টোল৩ [ ṭōla ] বি. ১. ছোট গর্ত; ২. তোবড়ানো ভাব (হাঁড়ির টোল)। [দেশি-তু. তা. তুল্লই]। টোল৪ [ ṭōla ] বি. তিরস্কার; গঞ্জনা; কর্কশ বা কটু কথা। [তুল. হি. টর] টোল খাওয়া ক্রি. ১. তুবড়ে যাওয়া (পড়ে গিয়ে হাঁড়িটা টোল খেয়েছে); ২. গালে সুন্দর খাঁজ হওয়া (হাসলেই গালে টোল পড়ে)। ☐ বি. উক্ত অর্থে।