ছাপ

ছাপ [ chāpa ] বি. ১. মোহর (ডাকঘরের ছাপ); ২. চিহ্ন, দাগ (কালির ছাপ)। [বাং. √ ছাপ্ + অ]।

ছান্দোগ্য

ছান্দোগ্য [ chāndōgya ] বি. সামবেদের অন্তর্গত উপনিষদ্বিশেষ। [সং. ছান্দোগ + য]।

ছান্দসিক

ছান্দসিক [ chāndasika ] বি. ছন্দজ্ঞানী, ছন্দ সম্পর্কে জ্ঞানসম্পন্ন ব্যক্তি। ☐ বিণ. ছন্দবিষয়ক। [সং. ছন্দস্ + ইক]।

ছান্দস

ছান্দস [ chāndasa ] বি. বেদাধ্যায়ী, বেদশিক্ষক; শ্রোত্রিয়। ☐ বিণ. বৈদিক (ছান্দস প্রয়োগ); ২. ছন্দসম্বন্ধীয়। [সং. ছন্দস্ + অ]।

ছানতা

ছানতা [ chānatā ] বি. ঝাঁঝরি, ছিদ্রযুক্ত হাতা। [তু. হি. ছন্না]।

ছাতিয়া

ছাতিয়া [ chātiẏā ] বি. (ব্রজ.) বুক, ছাতি (‘ফাটি যাওত ছাতিয়া’: বিদ্যা)। [ছাতি২ দ্র]।

ছাতিম

ছাতিম [ chātima ] বি. পাতা ও ডালপালাসহ ছাতার মতো আকৃতিযুক্ত গাছবিশেষ, সপ্তপর্ণী। [বাং. ছাতি + ম, তু-সং. সপ্তপর্ণ]।

ছাতলা

ছাতলা [ chātalā ] বি. ১. ছত্রক, ছত্রাক; ২. ছাতা, শ্যাওলার মতো মরচে বা ময়লা (ছাতলা পড়া, ছাতলা ধরা)। [বাং. ছাতা২ + লা]।

ছাড়ানো

ছাড়ানো [ chāḍānō ] ক্রি. ১. ত্যাগ করানো (নেশা ছাড়ানো); ২. পরিবর্তন করানো (কাপড় ছাড়ানো); ৩. খালাস করা, উদ্ধার বা মুক্ত করা (জেল থেকে ছাড়িয়ে এনেছি); ৪. তাড়ানো (ভূত ছাড়ানো); ৫. মোচন করা (হাত ছাড়ানো); ৬. খোলা (জট ছাড়ানো); ৭. বাদ দেওয়া, বিচ্যুত করা (খোসা ছাড়ানো); ৮. অতিক্রম করা (আমাকে ছাড়িয়ে গেছে; ছেলে বাবাকেও ছাড়াবে)। ☐ বি. উক্ত সব অর্থে (আমাকে ছাড়ানো কি সোজা কথা?)। ☐ বিণ. উক্ত সব অর্থে (খোসা-ছাড়ানো ফল)। [বাং. ছাড়া + নো]।

ছাড়

ছাড় [ chāḍ ] বি. ১. বাদ, ত্যাগ (এই শব্দটি ছাড় গেছে); ২. রেহাই, মুক্তি (কোনো ছাড় নেই); ৩. মুক্তির বা যাওয়ার অনুমতি (ছাড়পত্র); ৪. বিরাম, অবসর (একটু ছাড় পেয়েছি); ৫. মূল্যহ্রাস (দামে ছাড়); ৬. অনুমতিপত্র, ছাড়পত্র (একটা ছাড় লিখে দাও)। [ছাড়া দ্র]।