ছিনালি

ছিনালি বি. ভ্রষ্টা নারীর চাতুরী হাবভাব বা মিথ্যা প্রণয়, মান-অভিমানের ভান।

ছিনাল

ছিনাল [ chināla ] বি. ভ্রষ্টা নারী, কুলটা; ব্যভিচারিণী স্ত্রীলোক। [প্রাকৃ. ছিন্নাল]। ছিনালি বি. ভ্রষ্টা নারীর চাতুরী হাবভাব বা মিথ্যা প্রণয়, মান-অভিমানের ভান।

ছিদ্যমান

ছিদ্যমান [ chidya-māna ] বিণ. ছেদিত হচ্ছে এমন, ছিন্ন করা বা ছেঁড়া হচ্ছে এমন। [সং. √ ছিদ্ + মান (শানচ্)]।

ছিদাম

ছিদাম [ chidāma ] কৃষ্ণসখা শ্রীদাম -এর নামের বিকৃত রূপ।

ছিঁচকাঁদুনে

ছিঁচকাঁদুনে [ chinca-kāndunē ] বিণ. ছুঁলেই কাঁদে অর্থাত্ অল্পেই কাঁদে এমন। [দেশি]। স্ত্রী. ছিঁচকাঁদুনি।

ছারপোকা

ছারপোকা [ chāra-pōkā ] বি. (সচ.) বিছানায় থাকে এবং মানুষের রক্ত খায় এমন কীটবিশেষ, মত্কুণ, শয্যাকীট। [দেশি]।

ছামুতে

ছামুতে [ chāmutē ] ক্রি-বিণ. সামনে, সম্মুখে। [তু. প্রাকৃ. ছাঅন; তু. সং. সম্মুখ]।

ছাপ্পান্ন

ছাপ্পান্ন [ chāppānna ] বি. বিণ. ৫৬ সংখ্যা বা সংখ্যক। [প্রাকৃ. ছপ্পণ্ণ, হি. ছপ্পন]।

ছাপরা

ছাপরা [ chāparā ] বি. ১. ঘর ছাওয়ার খোলা; ২. খোলা দিয়ে ছাওয়া ঘর। [তু. খাপরা < সং. খর্পর]।