ছুমন্তর

ছুমন্তর [ chumantara ] বি. ১. মন্ত্রতন্ত্র; ২. ঝাড়ফুঁক। [হি. ছু (< ফুঁ?) + মন্তর্ (< সং. মন্ত্র)]।

ছুটি

ছুটি [ chuṭi ] বি. ১. অবসর, অবকাশ, ফুরসত (সকাল থেকে একটুও ছুটি মেলেনি); ২. দৈনিক কাজের অবসান (কারখানা কখন ছুটি হবে?); ৩. কিছুক্ষণের জন্য বা কিছুদিনের জন্য দৈনিক কর্মে বিরতি (আজ স্কুলের ছুটি); ৪. কর্ম থেকে কিছুকালের জন্য অবসর (বড়বাবু এক মাসের ছুটি নিয়েছেন); ৫. কর্ম থেকে স্হায়ী অবসর বা বিদায়, retirement; ৬. নিষ্কৃতি, মুক্তি, খালাস (কয়েদি ছুটি পেল)। [হি. ছুটী]।

ছুটন্ত

ছুটন্ত [ chuṭanta ] বিণ. ছুটছে এমন (ছুটন্ত ঘোড়া, ছুটন্ত গাড়ি)। [বাং. √ ছুট্ + অস্ত]।

ছুছুন্দরি

ছুছুন্দরি [ chuchundari ] বি. (স্ত্রী.) গন্ধমূষিক, ছুঁচো। [< সং. ছুচ্ছুন্দরি]।

ছিয়ে

ছিয়ে [ chiẏē ] অব্য. (ব্রজ.) ধিক (‘ছিয়ে ছিয়ে রাধা’: রবীন্দ্র)। [বাং. ছি]।

ছিয়াশি

ছিয়াশি [ chiẏāśi ] বি. বিণ. ৮৬ সংখ্যা বা সংখ্যক। [প্রাকৃ. ছাসীই]।

ছিমছাম

ছিমছাম [ chima-chāma ] বিণ. ১. পরিপাটি, শোভন; ২. আতিশয্যবর্জিত কিন্তু শোভন ও সুচারু (ছিমছাম ঘর, ছিমছাম পোশাক)। [দেশি]।

ছিপি

ছিপি [ chipi ] বি. শোলা কাচ প্রভৃতির তৈরি গোঁজবিশেষ যা দিয়ে শিশি-বোতলের মুখ বন্ধ করা হয়, cork. [তু. হি. ছিপ্পা (=ঢেকে রাখা)]।

ছিপছিপে

ছিপছিপে [ chipa-chipē ] বিণ. কৃশ ও লম্বা (ছিপছিপে গড়নের)। [বাং. ছিপ২ + ছিপ২ + আ]।

ছিনিমিনি

ছিনিমিনি [ chini-mini ] বি. ১. জলে খোলামকুচি ভাসিয়ে খেলাবিশেষ; ২. (আল.) অত্যন্ত বেহিসাবি খরচ; ৩. (আল.) চূড়ান্ত অপচয় (টাকা নিয়ে ছিনিমিনি খেলা); ৪. ইচ্ছামতো ব্যবহার করা (মানুষের মন নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয়)। [দেশি]।