ছ ছেঁদে ছেঁদে [ chēndē ] অস-ক্রি. ১. দৃঢভাবে জড়িয়ে (‘ছেঁদে ধরি গলে’); ২. কৌশলে উত্থাপন করে (কথা ছেঁদে)। [বাং. ছাঁদা]।
ছ ছে ছে [ chē ] বি. (আঞ্চ.) ১. খণ্ড, ছিন্ন অংশ (কাঠের ছে); ২. বিরাম, ছেদ (বৃষ্টির ছে নেই)। [সং. ছেদ]। ছে কাঠ বি. ঢেঁকির মুষল।
ছ ছুলি ছুলি [ chuli ] বি. চর্মরোগবিশেষ, গায়ের চামড়ায় এবং বিশেষত মুখে খুব হালকা সাদা দাগ। [সং. ছল্লি]।
ছ ছুরিত ছুরিত [ churita ] বিণ. ১. লিপ্ত, জড়িত; ২. শোভিত, খচিত; ৩. পরিব্যাপ্ত। [সং. √ ছুর্ + ত]। তু. বিচ্ছুরিত।