ছোরা

ছোরা [ chōrā ] বি. বৃহদাকার ছুরি। [দেশি]।

ছোবা

ছোবা [ chōbā ] বি. (আঞ্চ.) ছোবড়া। [দেশি]। তু. ছোবড়া।

ছোবড়া

ছোবড়া [ chōbaḍā ] বি. ফলের বাইরের অসার বা রসহীন আবরণ; নারকেল ইত্যাদির খোসা। [দেশি]।

ছোপ

ছোপ [ chōpa ] বি. ১. ছাপ, দাগ (কালির ছোপ, পানের ছোপ); ২. প্রলেপ (আরও এক ছোপ রং দিতে হবে)। [বাং. √ ছুপ্ + অ]।

ছোট্ট

ছোট্ট [ chōṭṭa ] বিণ. (সচ. আদরার্থে) অতি ছোট, অতি হ্রস্ব বা সামান্য (ছোট্ট বই, ছোট্ট ফুল)। [বাং. ছোট]।

ছোঁকা

ছোঁকা [ chōnkā ] বি. ছক্কা, ঘিয়ে বা তেলে সাঁতলানো কুমড়ো ইত্যাদি নানারকম সবজির ব্যঞ্জনবিশেষ। [ছেঁকা২ দ্র]।

ছোঁকছোঁক

ছোঁকছোঁক [ chōnka-chōnka ] অব্য. বি. ১. ঘ্রাণ নেওয়ার সময় নাকের শব্দ; ২. লোভসূচক চাঞ্চল্য (খাওয়ার জন্যে ছোঁকছোঁক করে)। [ধ্বন্যা.]।

ছেষট্টি

ছেষট্টি [ chēṣaṭṭi ] বি. বিণ. ৬৬ সংখ্যা বা সংখ্যক। [সং. ষট্ষট্টি]।

ছেপ্ত

ছেপত, ছেপ্ত [ chēpata, chēpta ] বিণ. ১. লিখিত; ২. মোহরাঙ্কিত। [আ. সব্ত্]।

ছেপত

ছেপত, ছেপ্ত [ chēpata, chēpta ] বিণ. ১. লিখিত; ২. মোহরাঙ্কিত। [আ. সব্ত্]।