ছ ছোবল ছোবল [ chōbala ] বিল. ১. সাপের কামড়; ২. খাবল, নখ বা দাঁত দিয়ে হঠাত্ আক্রমণ। [< সং. কবল]। ছোবল খাওয়া ক্রি. বি. সাপের কামড় খাওয়া; নখ বা দাঁতের দ্বারা বিদ্ধ হওয়া। ছোবল দেওয়া, ছোবল মারা ক্রি. বি. নখ বা দাঁত দিয়ে বিদ্ধ করা।
ছ ছ্যাঁত্ ছ্যাঁত্ [ chyānt ] বি. অব্য. ভয়ের ভাব, ভয়ে শিউরে ওঠা (বুকটা ভয়ে ছ্যাঁত্ করে উঠল)। [দেশি-তু. ছাঁত্]।
ছ ছোলদারি ছোলদারি [ chōla-dāri ] বি. (প্রধানত, সৈন্যদের) ত্রিকোণ তাঁবুবিশেষ। [ইং. soldier + বাং. ই?]।