ছ্যাঁকড়া

ছেকড়া, ছ্যাঁকড়া [ chēkaḍā, chyānkaḍā ] বি. নিকৃষ্ট শ্রেণির ভাড়াটে ঘোড়ার গাড়ি। [সং. শকট; ছক্কড় দ্র]।

ছেকড়া

ছেকড়া, ছ্যাঁকড়া [ chēkaḍā, chyānkaḍā ] বি. নিকৃষ্ট শ্রেণির ভাড়াটে ঘোড়ার গাড়ি। [সং. শকট; ছক্কড় দ্র]।

ছেত্তা

ছেত্তা [ chēttā ] (-তৃ) বিণ. ছেদনকারী, ছেদক, যে কাটে। [সং. √ ছিদ্ + তৃ]। ছেত্তব্য বিণ. ছেদনযোগ্য।

ছেনালি

ছেনাল, ছেনালি [ chēnāla, chēnāli ] যথাক্রমে ছিনাল ও ছিনালি -র কথ্য ও অধিকতর প্রচলিত রূপ।

ছেনাল

ছেনাল, ছেনালি [ chēnāla, chēnāli ] যথাক্রমে ছিনাল ও ছিনালি -র কথ্য ও অধিকতর প্রচলিত রূপ।

ছুকরি

ছুকরি [ chukari ] বি. (সচ. তুচ্ছার্থে) ছুঁড়ি; নবযুবতী; কিশোরী; বালিকা। [হি. ছোকরী]। পু. ছোকরা।

ছোকরা

ছোকরা [ chōkarā ] বি. ১. বালক; ২. নবযুবক; ৩. কিশোর; ৪. ছোঁড়া; ৫. বালকভৃত্য। ☐ বিণ. অপরিণতবয়স্ক (একটা ছোকরা চাকর আছে)। [হি.]। স্ত্রী. ছুকরি।

ছোবল মারা

ছোবল দেওয়া, ছোবল মারা ক্রি. বি. নখ বা দাঁত দিয়ে বিদ্ধ করা।

ছোবল দেওয়া

ছোবল দেওয়া, ছোবল মারা ক্রি. বি. নখ বা দাঁত দিয়ে বিদ্ধ করা।