ছ ছুঁচিবাই ছুঁচিবাই [ chunci-bāi ] বি. অশুচি হওয়ার ভয় ও শুচিতা রক্ষার জন্য বাড়াবাড়ি; ছোঁয়াছুঁয়ি সম্বন্ধে বাতিক, শুচিবায়ু। [বাই (< শুচিবায়ু) দ্র]।
ছ ছুঁড়ি ছুঁড়ি [ chunḍi ] বি. (সচ. তুচ্ছার্থে) ১. নবযুবতী; ২. কিশোরী; ৩. বালিকা, ছুকরি। [সং. ছমণ্ডী]। পুং. ছোঁড়া। ওঠ ছুঁড়ি তোর বিয়ে — যথোচিত প্রস্তুতির আগেই হঠাত্ কোনো গুরুতর বা চেষ্টাসাধ্য কাজ করার আহ্বান।
ছ ছুতা ছুতা, (কথ্য) ছুতো [ chutā, (kathya) chutō ] বি. ১. সামান্য ত্রুটি বা খুঁত (ছুতো ধরা); ২. অছিলা, ছল (ছুতো করে কাজে এল না, রোগের ছুতোয় কামাই করল); ৩. সামান্য হেতু, উপলক্ষ্য (একটা ছুতো পেয়ে গেল)। ছুতানাতা, ছলছুতো বি. ছল বা অছিলা; সামান্য ত্রুটি।
ছ ছুতো ছুতা, (কথ্য) ছুতো [ chutā, (kathya) chutō ] বি. ১. সামান্য ত্রুটি বা খুঁত (ছুতো ধরা); ২. অছিলা, ছল (ছুতো করে কাজে এল না, রোগের ছুতোয় কামাই করল); ৩. সামান্য হেতু, উপলক্ষ্য (একটা ছুতো পেয়ে গেল)।
ছ ছুতোর ছুতার, (কথ্য) ছুতোর [ chutāra, (kathya) chutōra ] বি. সূত্রধর, কাঠের মিস্ত্রি; হিন্দু জাতিবিশেষ। [সং. সূত্রধর]।
ছ ছুতার ছুতার, (কথ্য) ছুতোর [ chutāra, (kathya) chutōra ] বি. সূত্রধর, কাঠের মিস্ত্রি; হিন্দু জাতিবিশেষ। [সং. সূত্রধর]।
ছ ছুরি ছুরি [ churi ] বি. ছোট ছোরা, চাকু। [সং. ছুরী, ছুরিকা]। গলায় ছুরি দেওয়া (চালানো) ক্রি. বি. গলা কেটে ফেলা; (আল.) একেবারে ঠকানো।
ছ ছুরিকা ছুরিকা [ churikā ] বি. ছুরি, ছোট ছোরা। [সং. √ ছুর্ + অ + ঈ + ক + আ]। ছুরিকাঘাত বি. ছুরির আঘাত (ছুরিকাঘাতে মৃত্যু)।