ছাঁদনাতলা

ছাঁদনাতলা [ chāndanā-talā ] বি. বিবাহের ছায়ামণ্ডপ, যে মণ্ডপে বিবাহ-আসর অনুষ্ঠিত হয়। [সং. ছাদন + বাং. আ + তলা (স্হল)]।

ছাঁত্

ছাঁত্ [ chānt ] অব্য. বি. শরীরে বা বুকের মধ্যে হঠাত্ তীব্র শিহরনের অনভূতি। [ধ্বন্যা.]।

ছাঁচি কুমড়ো

ছাঁচি কুমড়ো বি. চালকুমড়ো। ছাঁচি পান বি. সুগন্ধ পানবিশেষ। ছাঁচি বেত বি. সরু বেতবিশেষ।

ছাঁচি

ছাঁচি [ chānci ] বিণ. ১. আসল; ২. দেশি (ছাঁচি কুমড়ো)। [হি. সাঁচ > ছাঁচ + বাং. ই]। ছাঁচি কুমড়ো বি. চালকুমড়ো। ছাঁচি পান বি. সুগন্ধ পানবিশেষ। ছাঁচি বেত বি. সরু বেতবিশেষ।

ছাঁকিজাল

ছাঁকিজাল [ chānki-jāla ] বি. চুনোপুঁটিজাতীয় ছোট ছোট মাছ ধরার জন্য ক্ষুদ্র জাল। [বাং. ছাঁকা + ই + জাল]।

ছাঁকনি

ছাঁকনা, ছাঁকনি [ chānkanā, chānkani ] বি. ক্ষুদ্র ছিদ্রযুক্ত পাত্রবিশেষ যার দ্বারা ছাঁকা হয়, ছোট চালনি, sieve, strainer. [বাং. √ ছাঁক্ + অনা, অনি]।

ছাঁকনা

ছাঁকনা, ছাঁকনি [ chānkanā, chānkani ] বি. ক্ষুদ্র ছিদ্রযুক্ত পাত্রবিশেষ যার দ্বারা ছাঁকা হয়, ছোট চালনি, sieve, strainer. [বাং. √ ছাঁক্ + অনা, অনি]।

ছাবাল

ছাওয়াল, ছাবাল [ chāōẏāla, chābāla ] বি. (আঞ্চ.) ১. ছেলে; ২. শিশু। [পা. ছাব]।