ছাঁট
ছাঁট১ [ chān̐ṭa ] বি. ১. কেটে বাদ দেওয়া অংশ বা বাড়তি অংশ (কাপড়ের ছাঁট); ২. ছাঁটার বা কাটার প্রণালী (জামার ছাঁট, চুলের ছাঁট)। ☐ বিণ. কেটে বাদ দেওয়া হয়েছে এমন (ছাঁট কাপড়)। [ছাঁটা দ্র]। ছাঁটকাট বি. জামা বা সেলাই-করা পোশাকের কাটার ও সেলাইয়ের প্রণালী বা নৈপুণ্য। ছাঁট২ [ chān̐ṭa ] বি. জলের ছিটা, ছাট। [ছাট দ্র]।