ছানা
ছানা১ [ chānā ] ক্রি. ১. কোনো জিনিসের সঙ্গে জল ইত্যাদি তরল পদার্থ মিশিয়ে চটকে মাখা (আটা ছানা, ময়দা ছানছি); ২. ছাঁকা (‘অকূল ছানিয়ে যা পাস তা নিয়ে’: রবীন্দ্র)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে। [হি. √ ছান + বাং. আ]। ছানা২ [ chānā ] বি. অম্লযোগে দুধ বিকৃত করে পাওয়া পিণ্ডের মতো খাদ্য বস্তু। [সং. ছিন্নক]। ছানা কাটা ক্রি. বি. ছানা প্রস্তুত করা বা হওয়া। ছানা৩ [ chānā ] বি. বাচ্চা; পশুপাখির শাবক (বিড়ালছানা, পাখির ছানা)। [বাং. ছা (< পা. ছাব) + না (?)-তু. হি. সৌনা]। ছানাপোনা বি. কাচ্চাবাচ্চা।
ছাত্রবৃত্তি
ছাত্রবৃত্তি বি. ১. ভালো ছাত্রকে প্রদত্ত আর্থিক পুরস্কার বা জলপানি; ২. জলপানির পরীক্ষাবিশেষ।