ছাব্বিশ

ছাব্বিশ [ chābbiśa ] বি. বিণ. ২৬ সংখ্যা বা সংখ্যক। [প্রাকৃ. ছব্বীস]। ছাব্বিশে বি. মাসের ছাব্বিশ তারিখ। ☐ বিণ. উক্ত তারিখের (ছাব্বিশে ভাদ্র)।

ছাপরখাট

ছাপরখাট বি. মশারি টাঙানোর চালযুক্ত খাট।

ছাপর

ছাপর [ chāpara ] বি. আচ্ছাদন, ছাদ, খোলার চাল। [হি. ছপ্পর]। ছাপরখাট বি. মশারি টাঙানোর চালযুক্ত খাট।

ছান্দ

ছান্দ১ [ chānda ] বি. (বর্ত. অপ্র.) বন্ধন (‘তব মায়া ছান্দে বিশ্ব পড়ি কান্দে’: ভা. চ.)। [সং. √ ছন্দ্ + অ]। ছান্দ২ [ chānda ] বি. ছন্দ, রকম (‘বিনাইয়া নানা ছান্দে’)। [সং. ছন্দস্]।

ছানি পড়া

ছানি পড়া ক্রি. বি. চোখে ছানির সৃষ্টি হওয়া।

ছানি কাটানো

ছানি কাটানো ক্রি. বি. অস্ত্রোপচারের দ্বারা ছানি তুলে ফেলা।

ছানি

ছানি১ [ chāni ] বি. (আঞ্চ.) গোরুর জাব; গোরুর খাওয়ার জন্য কুচানো খড়-বিচালি। [হি. সানী]। ছানি২ [ chāni ] বি. দৃষ্টির প্রতিবন্ধক নেত্ররোগবিশেষ, চোখের তারার উপর আবরণীরূপ রোগবিশেষ, cataract. [সং. ছন্নিকা]। ছানি কাটানো ক্রি. বি. অস্ত্রোপচারের দ্বারা ছানি তুলে ফেলা। ছানি পড়া ক্রি. বি. চোখে ছানির সৃষ্টি হওয়া। ছানি৩ [ chāni ] বি. মামলা-মোকদ্দমা পুনর্বিচারের আবেদন, আপিল। [আ. সানী]। ছানি৪ [ chāni ] বি. ইশারা (হাতছানি)। [হি. সয়েন্]।

ছাতা

ছাতা১ [ chātā ] বি. রোদ বৃষ্টি প্রভৃতি এড়াবার জন্য মাথার উপরে ধৃত আচ্ছাদনবিশেষ, ছত্র, আতপত্র। [সং. ছত্র]। ছাতা২ [ chātā ] বি. ১. কোঁড়ক; ২. ছাতলা। [সং. ছত্রাক]। ছাতাধরা, ছাতাপড়া বিণ. ছাতলাযুক্ত। ব্যাঙের ছাতা বি. কোঁড়ক, mushroom.