ছি ছি

ছি ছি, ছ্যা ছ্যা বি. ধিক্কার, নিন্দা।

ছ্যা

ছি, ছ্যা [ chi, chyā ] অব্য. বি. ঘৃণা নিন্দা লজ্জা প্রভৃতি প্রকাশক শব্দ। [প্রাকৃ. ছি]।

ছি

ছি, ছ্যা [ chi, chyā ] অব্য. বি. ঘৃণা নিন্দা লজ্জা প্রভৃতি প্রকাশক শব্দ। [প্রাকৃ. ছি]। ছি ছি, ছ্যা ছ্যা বি. ধিক্কার, নিন্দা। ছি ছি করা ক্রি. বি. ধিক্কার দেওয়া, নিন্দা করা, ঘৃণা করা। ছিছিক্কার বি. নিন্দা, অপবাদ (এ নিয়ে চার দিকে একেবারে ছিছিক্কার পড়ে গেছে)।

ছালা

ছালা১ [ chālā ] বি. থলে, বস্তা। [দেশি-তু. হি. থৈলা, থৈলিয়া]। ছালা২ [ chālā ] ক্রি. (আঞ্চ.) ছাল তোলা বা ওঠা (পাঁঠা ছালা, গা ছালা)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [বাং. √ ছাল্ + আ]।

ছালটি

ছালটি — শণ, তিসি প্রভৃতির ছালের সুতায় বোনা কাপড়।

ছালট

ছালট বি. গাছের ছাল, বাকল।

ছাল

ছাল [ chāla ] বি. ১. ত্বক, চামড়ার পাতলা স্তর; ২. চামড়া (পিঠের ছাল তুলে নেব, ছাল ছাড়ানো); ৩. খোসা, বল্কল (গাছের ছাল)। [সং. ছল্লি]। ছালট বি. গাছের ছাল, বাকল। ছালটি শণ, তিসি প্রভৃতির ছালের সুতায় বোনা কাপড়।

ছামনি

ছামনি১ [ chāmani ] বি. বিয়ের সময় বরকনের শুভদৃষ্টি; মুখচন্দ্রিকা। [বাং. (সামনা-) সামনি]। ছামনি২ [ chāmani ] বি. (আঞ্চ.) ছাউনি। [বাং. ছাউনি]।

ছাব্বিশে

ছাব্বিশে বি. মাসের ছাব্বিশ তারিখ। ☐ বিণ. উক্ত তারিখের (ছাব্বিশে ভাদ্র)।