ক্ষতি
ক্ষতি [ kṣati ] বি. ১. হানি, অনিষ্ট (শরীরের ক্ষতি, বন্যায় ফসলের ক্ষতি); ২. ক্ষয়, অবক্ষয়; ৩. লোকসান (অনেক টাকার ক্ষতি হয়ে গেল); ৪. ন্যূনতা (মধুর অভাবে গুড় কিনে দিলেও ক্ষতি নেই)। [সং. ক্ষণ্ + তি]। ক্ষতিগ্রস্ত–বিণ. ক্ষতি ভোগ করছে এমন; (যার) ক্ষতি হয়েছে এমন। ক্ষতিপূরণ–বি. লোকসানের মূল্যদান; লোকসান পুষিয়ে দেওয়া। ক্ষতিবৃদ্ধি–বি. লাভ-লোকসান (তার সাহায্য না পেলেও এমন কিছু ক্ষতিবৃদ্ধি হবে না)। ক্ষতিসাধন–বি. অনিষ্ট।
ক্ষত
ক্ষত [ kṣata ] বি. ১. ঘা (পুরোনো ক্ষত); ২. চোট; ৩. শরীরের আঘাতপ্রাপ্ত স্হান; ৪. ব্রণ। ☐ বিণ. ১. আঘাতপ্রাপ্ত; ২. ছিন্ন। [সং. √ ক্ষণ্ (=হিংসা) + ত়]। ক্ষতচিহ্ন–বি. ঘা বা আঘাত সেরে যাবার পর যে দাগ থাকে। ক্ষতবিক্ষত–বিণ. (সর্বাঙ্গ) আঘাতে আঘাতে ছিন্নভিন্ন হয়েছে এমন। ক্ষতস্হান–বি. যে স্হানে আঘাত লেগেছে; যে স্হান ক্ষত হয়েছে (ক্ষতস্হানে ওষুধ লাগানো)। ক্ষতশৌচ–বি. দেহ আঘাতপ্রাপ্ত হওয়ার দরুন অথবা দেহ থেকে রক্তস্রাবজনিত অশুদ্ধি।