ক্ষ

ক্ষর

ক্ষর [ kṣara ] বি. ১. ক্ষরণ, নিঃসরণ; ২. নাশ, ধ্বংস। ☐ বিণ. ১. ক্ষরিত হয় এমন; ২. নশ্বর; ৩. ভঙ্গুর। [সং. √ ক্ষর্ (সঞ্চালনে) + অ]। ক্ষরণ–বি. নিঃসরণ, ফোঁটায় ফোঁটায় পড়া বা বেরোনো; চুইয়ে পড়া; স্যন্দন, exudation; নাশ। ক্ষরিত–বিণ. নিঃসৃত; চুইয়ে পড়েছে এমন। ক্ষরী (-রিন্)–বিণ. ক্ষরণশীল; চুইয়ে পড়ে এমন।
ক্ষ

ক্ষয়ী

ক্ষয়ী (-য়িন্)–বিণ. ক্ষয়শীল; ভঙ্গুর; নশ্বর।