ক্ষ

ক্ষান্তি

ক্ষান্তি–বি. সহিষ্ণুতা, সহ্যগুণ; নিবৃত্তি; বিরতি (বৃষ্টির ক্ষান্তি নেই)।
ক্ষ

ক্ষান্ত দেওয়া

ক্ষান্ত দেওয়া–ক্রি. বি. নিবৃত্ত হওয়া (‘ক্ষান্ত দে মা, শান্ত হ মা’: রবীন্দ্র)।
ক্ষ

ক্ষান্ত

ক্ষান্ত [ kṣānta ] বিণ. ১. নিরস্ত, নিবৃত্ত; বিরত (ক্ষান্ত হও, এই যুদ্ধ বন্ধ করো); ২. সহিষ্ণু, ক্ষমাশীল। [সং. √ ক্ষম্ + ত]। ক্ষান্ত দেওয়া–ক্রি. বি. নিবৃত্ত হওয়া (‘ক্ষান্ত দে মা, শান্ত হ মা’: রবীন্দ্র)। ক্ষান্তি–বি. সহিষ্ণুতা, সহ্যগুণ; নিবৃত্তি; বিরতি (বৃষ্টির ক্ষান্তি নেই)।
ক্ষ

ক্ষাত্রশক্তি

ক্ষাত্রশক্তি, ক্ষাত্রবল–বি. ক্ষত্রিয়োচিত যুদ্ধ করার ক্ষমতা; ক্ষত্রিয়ের সামর্থ্য বা ক্ষমতা।
ক্ষ

ক্ষাত্রবল

ক্ষাত্রবল, ক্ষাত্রশক্তি–বি. ক্ষত্রিয়োচিত যুদ্ধ করার ক্ষমতা; ক্ষত্রিয়ের সামর্থ্য বা ক্ষমতা।
ক্ষ

ক্ষাত্র

ক্ষাত্র [ kṣātra ] বিণ. ক্ষত্রিয়সম্বন্ধীয়; ক্ষত্রিয়োচিত (ক্ষাত্রধর্ম)। ☐ বি. ক্ষত্রিয়ের কর্ম ধর্ম বা শক্তি, ক্ষত্রিয়ত্ব। [সং. ক্ষত্র + অ]। ক্ষাত্রধর্ম–বি. ক্ষত্রিয়ের পালনীয় কর্তব্য-যথা যুদ্ধ, দেশরক্ষা, বিপন্নকে উদ্ধার প্রভৃতি (তু. chivalry)। ক্ষাত্রবল, ক্ষাত্রশক্তি–বি. ক্ষত্রিয়োচিত যুদ্ধ করার ক্ষমতা; ক্ষত্রিয়ের সামর্থ্য বা ক্ষমতা।
ক্ষ

ক্ষাত্রধর্ম

ক্ষাত্রধর্ম–বি. ক্ষত্রিয়ের পালনীয় কর্তব্য-যথা যুদ্ধ, দেশরক্ষা, বিপন্নকে উদ্ধার প্রভৃতি (তু. chivalry)।
ক্ষ

ক্ষরী

ক্ষরী (-রিন্)–বিণ. ক্ষরণশীল; চুইয়ে পড়ে এমন।
ক্ষ

ক্ষরণ

ক্ষরণ–বি. নিঃসরণ, ফোঁটায় ফোঁটায় পড়া বা বেরোনো; চুইয়ে পড়া; স্যন্দন, exudation; নাশ।