ক্ষ

ক্ষয়

ক্ষয় [ kṣaẏa ] বি. ১. ধ্বংস, বিনাশ (শত্রুক্ষয়); ২. পরাজয় (অধর্মের ক্ষয়); ৩. অপচয়, ক্ষতি (অর্থক্ষয়); ৪. হ্রাস, ক্রমশ ক্ষীণ হওয়া (চন্দ্রের ক্ষয়, পেনসিলের সিস ক্ষয় হয়ে আসছে); ৫. ক্ষয় রোগ, ক্ষয় কাশি। [সং. √ ক্ষি + অ]। ক্ষয়কাশ–বি. যক্ষ্মারোগ, টি.বি.। ক্ষয়ক্ষতি–বি. লোকসানাদি। ক্ষয়প্রাপ্ত–বিণ. ক্ষয় হয়ে গেছে এমন। ক্ষয়শীল–বিণ. ক্রমে ক্ষয় হয়ে যায় এমন। ক্ষয়া–খয়া -র বানানভেদ। ক্ষয়িত–বিণ. ক্ষয়প্রাপ্ত। ক্ষয়িষ্ণু–বিণ. ক্ষয়শীল। বি. ক্ষয়তা। ক্ষয়ী (-য়িন্)–বিণ. ক্ষয়শীল; ভঙ্গুর; নশ্বর।
ক্ষ

ক্ষমাবান

ক্ষমাবান (-বান্)–বিণ. ক্ষমাশীল, ক্ষমাগুণে (যার) অন্তর পূর্ণ। স্ত্রী. ক্ষমাবতী।
ক্ষ

ক্ষমাধর্ম

ক্ষমাধর্ম, ক্ষমাগুণ–বি. ক্ষমা করার শক্তি বা মানসিকতা।
ক্ষ

ক্ষমাগুণ

ক্ষমাগুণ, ক্ষমাধর্ম–বি. ক্ষমা করার শক্তি বা মানসিকতা।
ক্ষ

ক্ষমা

ক্ষমা [ kṣamā ] বি. ১. সহিষ্ণুতা, সহ্যগুণ, তিতিক্ষা; ২. অপরাধ মার্জনা (ক্ষমা করে দিলাম) ; ৩. অপকার বা ক্ষতি সহ্য করা; ৪. নিবৃত্তি (এবার ক্ষমা দাও)। [সং. √ ক্ষম্ + অ + আ]। ক্ষমাগুণ, ক্ষমাধর্ম–বি. ক্ষমা করার শক্তি বা মানসিকতা। ক্ষমাঘেন্না–বি. দোষ মার্জনা করা ও দয়া দেখানো। ক্ষমাবান (-বান্)–বিণ. ক্ষমাশীল, ক্ষমাগুণে (যার) অন্তর পূর্ণ। স্ত্রী. ক্ষমাবতী। ক্ষমার্হ–বিণ. ক্ষমার যোগ্য। ক্ষমী (-মিন্) বিণ. সহিষ্ণু, ক্ষমাশীল; সমর্থ। ক্ষম্য–বিণ. ক্ষমার যোগ্য, ক্ষমার্হ।
ক্ষ

ক্ষমী

ক্ষমী (-মিন্) বিণ. সহিষ্ণু, ক্ষমাশীল; সমর্থ।
ক্ষ

ক্ষমতা

ক্ষমতা [ kṣamatā ] বি. ১. শক্তি, সামর্থ্য (শারীরিক ক্ষমতা, ওজন তোলার ক্ষমতা); ২. যোগ্যতা; ৩. পটুতা, কর্মদক্ষতা, নৈপুণ্য; ৪. প্রভাব, আধিপত্য (রাজকীয় ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা)। [সং. ক্ষম + তা]। ক্ষমতাচ্যুত–বিণ. ক্ষমতা চলে গেছে এমন। ক্ষমতাবান (-বান্)–বিণ. ক্ষমতাশালী, যার ক্ষমতা আছে। স্ত্রী. ক্ষমতাবতী। ক্ষমতাশালী (-লিন্)–বিণ. ক্ষমতা আছে এমন। স্ত্রী. ক্ষমতাশালিনী। ক্ষমতাসীন–বিণ. শাসনক্ষমতায় অধিষ্ঠিত, (যার) হাতে শাসনক্ষমতা রয়েছে এমন।