ক্ষীর
ক্ষীর [ kṣīra ] বি. ১. দুধ (গো-ক্ষীর); ২. রস, নির্যাস বা আঠা; ৩. জ্বাল দিয়ে ঘন-করা দুধ, মিষ্টান্নবিশেষ। [সং. √ ঘস্ (খাওয়া) + ঈর, ঘস্ =ক্ষ্]। ক্ষীরদ্রূম–বি. যে বৃক্ষ থেকে ক্ষীর নিঃসৃত হয়-যথা বট, অশ্বত্থ, ডুমুর, মহুয়া। ক্ষীরমোহন–বি. ক্ষীর ও ছানার তৈরি চ্যাপটা আকারের রসপূর্ণ মিষ্টান্নবিশেষ। ক্ষীরসমুদ্র, ক্ষীরসাগর–বি. নারায়ণের অনন্তশয্যারূপে বর্ণিত সমুদ্র, পুরাণোক্ত সপ্তসাগরের অন্যতম।