ক্ষ

ক্ষীরাব্ধি

ক্ষীরাব্ধি [ kṣīrābdhi ] বি. ক্ষীরসমুদ্র। [সং. ক্ষীর + অব্ধি]। ক্ষীরাব্ধিজ–বি. চন্দ্র। ক্ষীরাব্ধিজা, ক্ষীরাব্ধিতনয়া–বি. (স্ত্রী.) লক্ষ্মী।
ক্ষ

ক্ষীরই

ক্ষীরই (আঞ্চ.), ক্ষীরা[ kṣīrā, kṣīri ] বি. ১. শশাজাতীয় ফলবিশেষ; ২. শশা। [সং. ক্ষীরিকা]।
ক্ষ

ক্ষীরা

ক্ষীরা, (আঞ্চ.) ক্ষীরই [ kṣīrā, kṣīri ] বি. ১. শশাজাতীয় ফলবিশেষ; ২. শশা। [সং. ক্ষীরিকা]।
ক্ষ

ক্ষীরসাগর

ক্ষীরসাগর, ক্ষীরসমুদ্র–বি. নারায়ণের অনন্তশয্যারূপে বর্ণিত সমুদ্র, পুরাণোক্ত সপ্তসাগরের অন্যতম।
ক্ষ

ক্ষীরসমুদ্র

ক্ষীরসমুদ্র, ক্ষীরসাগর–বি. নারায়ণের অনন্তশয্যারূপে বর্ণিত সমুদ্র, পুরাণোক্ত সপ্তসাগরের অন্যতম।
ক্ষ

ক্ষীরমোহন

ক্ষীরমোহন–বি. ক্ষীর ও ছানার তৈরি চ্যাপটা আকারের রসপূর্ণ মিষ্টান্নবিশেষ।
ক্ষ

ক্ষীরদ্রূম

ক্ষীরদ্রূম–বি. যে বৃক্ষ থেকে ক্ষীর নিঃসৃত হয়-যথা বট, অশ্বত্থ, ডুমুর, মহুয়া।