ক্ষ

ক্ষুত্

ক্ষুত্ [ kṣut ] (ক্ষুধ্) বি (সাধারণত অন্য শব্দের পূর্বে সমাসবদ্ধ হয়ে) ক্ষধা। [সং. √ ক্ষুধ্ + ক্বিপ্]। ক্ষুত্কাতর, ক্ষুত্পীড়িত–বিণ. ক্ষুধার্ত। ক্ষুত্ক্ষাম–বিণ. ক্ষুধায় কাতর। খুৎপিপাসা–বি. ক্ষুধা ও তৃষ্ণা।
ক্ষ

ক্ষুণ্ণ

ক্ষুণ্ণ [ kṣuṇṇa ] বিণ. ১. দুঃখিত, ব্যথিত, ক্ষুব্ধ (ক্ষুণ্ণ মনে); ২. খর্ব (অধিকার ক্ষুণ্ণ করা, বিশ্বাস বা শ্রদ্ধা ক্ষুণ্ণ করা) ; ৩. বাধাপ্রাপ্ত, ব্যাহত (অগ্রগতি অক্ষুণ্ণ রইল); ৪. (বিরল), চূর্ণীকৃত। [সং. √ ক্ষুদ্ + (চূর্ণ করা) + ত]।
ক্ষ

ক্ষীরোদ

ক্ষীরোদ [ kṣīrōda ] বি. ক্ষীরসমুদ্র। [সং. ক্ষীর + উদ (=উদক)]। ক্ষীরোদতনয়া–বি. (স্ত্রী.) লক্ষ্মী। ক্ষীরোদনন্দন–বি. চন্দ্র।