ক্ষ

ক্ষিপ্রগামী

ক্ষিপ্রগামী (-মিন্), ক্ষিপ্রগতি–বিণ. দ্রুতগামী, দ্রুত চলতে পারে এমন, বেগবান (ক্ষিপ্রগতি ট্রেন)। স্ত্রী. ক্ষিপ্রগামিনী।
ক্ষ

ক্ষিপ্রগতি

ক্ষিপ্রগতি, ক্ষিপ্রগামী (-মিন্)–বিণ. দ্রুতগামী, দ্রুত চলতে পারে এমন, বেগবান (ক্ষিপ্রগতি ট্রেন)। স্ত্রী. ক্ষিপ্রগামিনী।
ক্ষ

ক্ষিপ্র

ক্ষিপ্র [ kṣipra ] ক্রি-বিণ. দ্রুতভাবে, দ্রুত, দ্রুততার সঙ্গে শীঘ্র (ক্ষিপ্র কাজ করো)। ☐ বিণ. দ্রুত, ত্বরিত (ক্ষিপ্রগতিতে এগিয়ে গেল)। [সং. √ ক্ষিপ্ + র]। বি. ক্ষিপ্রতা। ক্ষিপ্রকারী (-রিন্)–বিণ. দ্রুত কাজ করে এমন, চটপটে। বি. ক্ষিপ্রকারিতা। ক্ষিপ্রগতি, ক্ষিপ্রগামী (-মিন্)–বিণ. দ্রুতগামী, দ্রুত চলতে পারে এমন, বেগবান (ক্ষিপ্রগতি ট্রেন)। স্ত্রী. ক্ষিপ্রগামিনী।
ক্ষ

ক্ষিপ্রকারী

ক্ষিপ্রকারী (-রিন্)–বিণ. দ্রুত কাজ করে এমন, চটপটে। বি. ক্ষিপ্রকারিতা।
ক্ষ

ক্ষিপ্যমাণ

ক্ষিপ্যমাণ [ kṣipya-māṇa ] বিণ. নিক্ষিপ্ত হচ্ছে বা ছুড়ে ফেলা হচ্ছে এমন। [সং. √ ক্ষিপ্ (+ য) + মান (শানচ্)]।
ক্ষ

ক্ষিপ্ত

ক্ষিপ্ত [ kṣipta ] বিণ. ১. নিক্ষিপ্ত, ছুড়ে ফেলা হয়েছে এমন; ২. বিক্ষিপ্ত, ছড়িয়ে ফেলা হয়েছে এমন; ৩. উন্মত্ত, পাগল. খ্যাপা (রাগে ক্ষিপ্ত হওয়া)। [সং. √ ক্ষিপ্ + ত]। স্ত্রী. ক্ষিপ্তা।