কচরমচর

কচরমচর, কচরকচর [ kacara-macara, kacara-kacara ] অব্য. চিবানোর বা তর্কবিতর্কের বা গোলমালের অনুকারধ্বনি।

কচড়া

কচড়া [ kacaḍā ] বি. পাকানো মোটা দাড়ি, দড়া। [দেশি]।

কচটানো

কচটানো–বি. বিণ. চটকানো, মাখা; মাখা হয়েছে এমন।

কচটা

কচটা [ kacaṭā ] ক্রি. চটকানো, মাখা। [বাং. চটকা-ধ্বনি বিপর্যয়ের ফলে]। কচটানো–বি. বিণ. চটকানো, মাখা; মাখা হয়েছে এমন।

কচকচে

কচকচে–বিণ. চিবানোর ফলে কচকচ শব্দ হয় এমন।

কচকচানি

কচকচানি, কচকচি–বি. ১. একটানা কচকচ শব্দ; ২. ঝগড়াঝাঁটি; ৩. তর্কবিতর্ক (আইনের কচকচি)।

কচকচ

কচকচ–অব্য. ক্রমাগত পেঁচিয়ে কাটবার চিবানোর শব্দবিশেষ।

কচ

কচ১ [ kaca ] অব্য. তীক্ষ্ণ অস্ত্র দিয়ে নরম জিনিস কাটবার বা দাঁত দিয়ে কামড়াবার অনুকারধ্বনিবিশেষ। কচকচ–অব্য. ক্রমাগত পেঁচিয়ে কাটবার চিবানোর শব্দবিশেষ। কচকচানি, কচকচি–বি. ১. একটানা কচকচ শব্দ; ২. ঝগড়াঝাঁটি; ৩. তর্কবিতর্ক (আইনের কচকচি)। কচকচে–বিণ. চিবানোর ফলে কচকচ শব্দ হয় এমন। কচ২ [ kaca ] বি. দেবগুরু বৃহস্পতির পুত্র ও দৈত্যগুরু শুক্রাচার্যের শিষ্য। [সং. √ কচ্ + অ]। কচ৩ [ kaca ] বি. চুল। [সং. √ কচ্ + অ]। কচ৪ [ kaca৪. ] বি. ১. কলম ইত্যাদির সূক্ষ্মভাব, কত; ২. জমি ইমারত ইত্যাদির তেরচাভাবে বেরিয়ে-থাকা অংশ। [ফা. কজ্]।

কঙ্গুরা

কঙ্গুরা [ kaṅgurā ] বি. দুর্গের মধ্যে যুদ্ধ করবার উপযুক্ত উঁচু জায়গা, বুরুজ। [হি. কঁগুরা]।