কঙ্কালসার

কঙ্কালসার–বিণ. অস্হিমাত্র অবশিষ্ট আছে এমন; অত্যন্ত কৃশকায়।

কঙ্কাল

কঙ্কাল [ kaṅkāla ] বি. হাড়পাঁজরা, অস্হিপঞ্জর; দেহের খাঁচা। skeleton. [সং. √ কন্ক্ + আল]। কঙ্কালমালী (-লিন্)–বি. অস্হিমালারী শিব, মহাদেব। কঙ্কালমালিনী–বি. (স্ত্রী.) রুদ্রাণী, কালী। কঙ্কালসার–বিণ. অস্হিমাত্র অবশিষ্ট আছে এমন; অত্যন্ত কৃশকায়।

কঙ্করোল

কঙ্করোল [ kaṅka-rōla ] বি. কাঁকরোল গাছ বা তার ফল। [সং. কঙ্ক + লোল]।

কঙ্কর

কঙ্কর [ kaṅkara ] বি. কাঁকর। বিণ. কর্কশ। [সং. কং + √ কৃ + অ]।

কঙ্কত

কঙ্কত [ kaṅkata ] বি. ১. কাঁকুই, চিরুনি; ২. মাছের ফুলকো, grills (বি.প.)। [সং. √ কঙ্ক্ (কন্ক্) + অত]। কঙ্কতিকা, কঙ্কতী–বি. চিরুনি, কাঁকুই।

কঙ্কণ

কঙ্কণ [ kaṅkaṇa ] বি. ১. স্ত্রীলোকের হাতের অলংকারবিশেষ, কাঁকন; বলয়, খাড়ু; ২. (আল.) ভূষণ (কবিকঙ্কণ)। [সং. ধ্বন্যাত্মক কম্ + √ কণ্ + অ]।