কচি

কচি [ kaci ] বিণ. ১. অতি কাঁচা; ২. নবজাত (কচি বাচ্চা); ৩. অল্পবয়স্ক (কচি ছেলে); ৪. নবীন (কচি বয়স)। [দেশি]। কচি কলাপাতা রং [ kaci kalāpātā ra ] বি. কচি কলাপাতার রঙের মতো হালকা সবুজ রং। [বাং. কচি + কলাপাতা + রং]।

কচালে

কচালে, কুচুলে–বিণ. ঝগড়াটে, কুঁদুলে।

কচাল

কচাল, কোচল [ kacāla, kōcala ] বি. অনাবশ্যক ঝগড়া বা মন কষাকষি। [দেশি]। কচালে, কুচুলে–বিণ. ঝগড়াটে, কুঁদুলে।

কচাত্

কচাত্ [ kacāt ] অব্য. নরম জিনিস এক কোপে কাটবার শব্দবিশেষ। [ধ্বন্যা.]।

কচা

কচা [ kacā ] বি. ১. গাছের কচি ডাল (চলতে চলতে একটা জিয়লের কচা ভেঙে নিল); ২. লাঠি, দণ্ড (কচা হাতে ছুটে এল)। [দেশি]।

কচলানো

কচলানো–বিণ. রগড়ানো বা চটকানো হয়েছে এমন। বি. চটকানো বা রগড়ানো। [হি. কুচলানা]।

কচলানি

কচলানি–বি. রগড়ানো, চটকানো; রগড়ানো বা চটকানো জিনিস।

কচলা

কচলা [ kacalā ] ক্রি. (প্রধানত ধোয়ার সময়) রগড়ানো, চটকানো। কচলানি–বি. রগড়ানো, চটকানো; রগড়ানো বা চটকানো জিনিস। কচলানো–বিণ. রগড়ানো বা চটকানো হয়েছে এমন। বি. চটকানো বা রগড়ানো। [হি. কুচলানা]।

কচরকচর

কচরকচর [ kacara-kacara ] কচরমচর-এর অনুরূপ।