কড়া

কড়া১ [ kaḍā ] বি. ধাতুর বালা; বালার মতো হাতল (দরজার কড়া); আংটা। [সং. কটক]। কড়া২, কড়াই [ kaḍā২., kaḍāi ] বি. ধাতুর তৈরি (সচ.) দুটি আংটাওয়ালা রান্নার পাত্র, কটাহ। [সং. কটাহ]। কড়া৩ [ kaḍā ] বিণ. ১. শক্ত, কঠিন, কঠোর (কড়া শাসন); ২. তীব্র, প্রখর (কড়া রোদ, কড়া তাপ); ৩. প্রবল, উগ্র (কড়া মেজাজ); ৪. কটু (কড়া কথা); ৫. কর্কশ (কড়া আওয়াজ)। বি. চামড়ায় ঘর্ষণজনিত কাঠিন্য, ঘাঁটা (হাত-পায়ের কড়া)। [সং. কঠোর]। কড়াকড়, কড়াক্কড়–বিণ. কঠিন, কঠোর। বি. কড়াকড়ি (বেশি কড়াক্কড় ভালো নয়)। কড়াকড়ি, কড়াক্কড়ি–বি. বাঁধাবাঁধি; কঠোর শাসন। কড়া৪ [ kaḍ়ā৪. ] বি. কর্পদক, কড়ি। [সং. কর্পদক, তু. হি. কৌড়ী]। এক...

কড়

কড়১ [ kaḍ ] বি. ১. বালা; ২. বিবাহের সময় কন্যার হাতে ধারণীয় বালাবিশেষ। [সং. কটক]। কড়২, কড়া [ kaḍ, kaḍā ] বি. মুকুল থেকে সদ্য যে কচি ফল বেরিয়েছে; ফলের গুটি, অপুষ্ট কচি ফল (আমের কড়া, কুমড়োর কড়া)। [সং. কলি=কড়ি]।

কঠোর

কঠোর [ kaṭhōra ] বিণ. ১. কঠিন, শক্ত, দৃঢ় (কঠোর শাসনে রাখা); ২. নির্মম, নিষ্ঠুর (কঠোর বাক্য); ৩. ভীষণ (কঠোর পরীক্ষা, কঠোর সংগ্রাম); ৪. দুঃসহ (কঠোর পরিশ্রম); ৫. শুষ্ক, নীরস (কঠোর স্বর, কঠোর চিত্ত); ৬. পূর্ণ (কঠোরগর্ভা)। [সং. √ কঠ্ + ওর]। বি. কঠোরতা।

কঠিনা

কঠিনা–বিণ. কঠিন-এর স্ত্রীলিঙ্গ।    

কঠিন

কঠিন [ kaṭhina ] বিণ. ১. শক্ত, দৃঢ় (কঠিন বাঁধন); ২. কঠোর, নিষ্ঠুর (কঠিন হৃদয়); ৩. দুরূহ, দুর্বোধ্য (কঠিন প্রশ্ন); ৪. ভীষণ (কঠিন বিপদ); ৫. দুরারোগ্য (কঠিন রোগ); ৬. সহজে সমাধান করা যায় না এমন (কঠিন সমস্যা, কঠিন মামলা)। [সং. √ কঠ্ + ইন]। বিণ. (স্ত্রী.) কঠিনা। বি. কঠিনতা, কঠিনত্ব, কাঠিন্য। কঠিনীকৃত–বিণ. কঠিন করা হয়েছে এমন। কঠিনীভূত–বিণ. কঠিন হয়েছে এমন।