ক কড়চা কড়চা [ kaḍcā ] বি. ১. বৈষ্ণব সাহিত্যে পদ্যে লিখিত ইতিবৃত্ত, জীবনী বা দিনলিপি; ২. রোজনামচা, দিনলিপি; ৩. প্রজার দেয় খাজনায় বিবরণ সংবলিত বই বা নথি। [তু. হি. কড়খা]।
ক কড়কা কড়কা [ kaḍkā ] ক্রি. ধমক দেওয়া, ভর্ত্সনা করা (ওকে আচ্ছা করে কড়কে দিয়েছি)। কড়কানো–বি. ধমকানি, ভর্ত্সনা। ক্রি. কড়কে দেওয়া। [তু. হি. কড়কনা]।
ক কড়কড় কড়কড়, কড়মড় [ kaḍ-kaḍ, kaḍ-maḍ ] অব্য. মেঘের শব্দ বা কঠিন জিনিস চিবানোর শব্দ। [ধ্বন্যা.]। কড়কড়ে–বিণ. ১. শুকনো (কড়কড়ে ভাত); ২. ভঙ্গুর; ৩. যা চিবালে কড়কড় করে। কড়কড়ানি, কড়মড়ানি–বি. কড়কড় বা কড়মড় শব্দ।