কঠোপনিষত্

কঠোপনিষত্ (-দ্), কঠোপনিষদ, কঠ [ kaṭhōpaniṣat (-d) kaṭhōpaniṣada, kaṭha ] বি. কঠ উপনিষদ, কঠপ্রোক্ত উপনিষদ। [সং. কঠ + উপনিষদ্]।

কঠ

কঠ [ kaṭha ] কঠোপনিষত্ দ্রঃ।

কট্টর

কট্টর [ kaṭṭara ] বিণ. উগ্র, চরমপন্হী, আপসবিরোধী (ও হল কট্টর বিচ্ছেদপন্হী)। [হি. কট্টর]।

কটুতা

কটুতা, কটুত্ব–বি. কটু ভাব।  

কটু

কটু [ kaṭu ] বিণ. ১. তেতো; ২. ঝাল (কটু রস); ৩. উগ্র, কঠোর (কটু বাক্য); ৪. বিস্বাদ (মাখনটা কটু হয়ে গেছে)। [সং. √ কট্ + উ]। কাটব্য–বি. গালমন্দ, কড়া কথা। কটুতা, কটুত্ব–বি. কটু ভাব। কটু তেল–বি. সরষের তেল। কটুক্তি–বি. দুর্বাক্য; গালিগালাজ।

কটী

কটী–কটি২-এর বানানভেদ।