ক কমঠ কমঠ [ kamaṭha ] বি. ১. কচ্ছপ; ২. সন্ন্যাসীদের ব্যবহৃত কাঠের জলপাত্রবিশেষ; ৩. বাঁশ। [সং. √ কম্ + অঠ]। বি. (স্ত্রী.) কমঠী।
ক কব্য কব্য [ kabya ] বি. পরলোকগত পিতৃপুরুষকে নিবেদিত ভোজ্যদ্রব্যাদি। [সং. √ কব্ + য]। কব্যবাহ, কব্যবাহন–বি. কব্য যে বহন করে, কব্যের বাহন, অগ্নি।
ক কবে কবে১ [ kabē ] ক্রি. ‘কহিবে’-র রূপভেদ; বলবে (কথা কবে না)। [বাং. √ কহ্]। কবে২ [ kabē ] অব্য. ক্রি-বিণ. কোন দিন, কোন কালে, কোন সময়। কবেকার–বিণ. ১. কোন দিনের; ২. বহুদিন আগেকার (সেই কবেকার কথা)।
ক কবুলিয়ত কবুলিয়ত, কবুলতি [ kabuliẏata, kabulati ] বি. স্বীকৃতিপত্র, প্রজা কর্তৃক জমিদারকে খাজনা দেওয়ার অঙ্গীকারপত্র। [আ. কবূলিয়ত্]।
ক কবুলতি কবুলতি, কবুলিয়ত [ kabulati, kabuliẏata ] বি. স্বীকৃতিপত্র, প্রজা কর্তৃক জমিদারকে খাজনা দেওয়ার অঙ্গীকারপত্র। [আ. কবূলিয়ত্]।
ক কবুল কবুল [ kabula ] বি. স্বীকার (দোষ কবুল করা)। বিণ. ১. স্পষ্ট; ২. সত্য বলে স্বীকৃত; দায়িত্ব স্বীকারপূর্বক কৃত (কবুল জবাব); ৩. স্বীকৃত (আল্লার কাছে প্রার্থনা কবুল হোক)। [আ. ক’বূল]। কবুলজমা–বি. স্বীকৃত বা প্রতিশ্রুত কর বা খাজনা।