কমসম

কমসম–বিণ. অল্পের উপর, একটু-আধটু (কমসম ঝাল দিয়ে রান্না)।

কমবেশি

কমবেশি–অব্য. অল্পাধিক। বি. কম বা বেশি; পার্থক্য (এতটুকু কমবেশি হওয়ার উপায় নেই)। ।

কমপোক্ত

কমপোক্ত–বিণ. ১. তেমন মজবুত বা পোক্ত নয় এমন, কমজোরি; ২. বিচলিত।

কমতি

কমতি–বি. কমের বাব, কমের অবস্হা; হ্রাস, অল্পতা (শরীরে দুর্বল হলেও তার কথার কিছু কমতি নেই)।

কমজোর

কমজোর–বিণ. দুর্বল (অসুখে ভুগে কমজোর হয়ে পড়েছ)।

কম করে

কম করে–অব্য. অন্তত, কমপক্ষে।

কম করা

কম করা–ক্রি. বি. কমানো, হ্রাস করা (ভাই, দামটা একটু কম করো)।

কম

কম১ [ kama ] (উচ্চা. কমো) বিণ. মনোহর, কমনীয়; বাঞ্ছনীয় (কম কলেবর)। [সং. √ কম্ + অ]। কম২ [ kama ] (উচ্চা. কম্) বিণ. ১. অল্প (ওজনে কম, কম খাওয়া); ২. ন্যূন (বেতন এক হাজারের কম); ৩. পশ্চাত্পদ, হীন, অক্ষম (চালাকিতে সেই বা কম কীসে?)। [ফা. কম্]। কম করা–ক্রি. বি. কমানো, হ্রাস করা (ভাই, দামটা একটু কম করো)। কম করে–অব্য. অন্তত, কমপক্ষে। কমজোর–বিণ. দুর্বল (অসুখে ভুগে কমজোর হয়ে পড়েছ)। কমজোরি–বি. দুর্বলতা। কমতি–বি. কমের বাব, কমের অবস্হা; হ্রাস, অল্পতা (শরীরে দুর্বল হলেও তার কথার কিছু কমতি নেই)। কমপোক্ত–বিণ. ১. তেমন মজবুত বা পোক্ত নয় এমন, কমজোরি; ২. বিচলিত। কমবেশি–অব্য. অল্পাধিক। বি. কম...

কমঠী

কমঠী–বি. (স্ত্রী.) কমঠ। ১. কচ্ছপ; ২. সন্ন্যাসীদের ব্যবহৃত কাঠের জলপাত্রবিশেষ; ৩. বাঁশ।