কবুতরি

কবুতরি–বি. (স্ত্রী.) কবুতর, পায়রা, পারাবত।

কবুতর

কবুতর [ kabutara ] বি. পায়রা, পারাবত। [ফা. কবুতর তু. সং. কপোত] বি. (স্ত্রী.) কবুতরি।

কবিলা

কবিলা [ kabilā ] বিণ. (বিরল) স্ত্রী, পত্নী। [আ. ক’বীলা]।

কবিরাজি

কবিরাজি–বি. কবিরাজের কাজ, আয়ুর্বেদীয় চিকিত্সা। বিণ. কবিরাজসংক্রান্ত; কবিরাজকৃত (কবিরাজি চিকিত্সা)।

কবিরাজ

কবিরাজ [ kabi-rāja ] বি. ১. কবিশ্রেষ্ঠ; ২. আয়ুর্বেদীয় চিকিত্সক, বৈদ্য। [সং. কবি + রাজন্; বাং. নিত্য সমাস]। কবিরাজি–বি. কবিরাজের কাজ, আয়ুর্বেদীয় চিকিত্সা। বিণ. কবিরাজসংক্রান্ত; কবিরাজকৃত (কবিরাজি চিকিত্সা)।

কবিরপন্হী

কবিরপন্হী [ kabira-panhī ] বিণ. বি. কবিরের প্রচারিত ধর্মীয় মতের সমর্থক ও অনুসরণকারী। [কবির + বাং. পন্হী (পন্হি)]।

কবিত্বময়

কবিত্বময়, কবিত্বপূর্ণ–বিণ. কাব্যগুণসমন্বিত।

কবিত্ব

কবিত্ব [ kabitba ] বি. কবির ভাব (তার কবিতায় কবিত্বের বড় অভাব); ২. কবিতা রচনা করার শক্তি; ৩. ভাবমাধুর্য; ৪. কল্পনাবিলাস (কবিত্ব করা)। [সং. কবি + ত্ব]। কবিত্বপূর্ণ, কবিত্বময়–বিণ. কাব্যগুণসমন্বিত। কবিত্বশক্তি–বি. কবিতা রচনার ক্ষমতা।