করণ্ডক

করণ্ডক, করণ্ড [ karaṇḍaka, karaṇḍa ] বি. ১. মৌচাক; ২. ফুলের সাজি; ৩. ঝাঁপি; ৪. ঝুড়ি; ৫. হাঁসজাতীয় পাখিবিশেষ, কারণ্ডব। [সং. √ কৃ + অণ্ড, + ক]। বি. (স্ত্রী.) করণ্ডিকা, করণ্ডী।

করণ্ড

করণ্ড, করণ্ডক [ karaṇḍa, karaṇḍaka ] বি. ১. মৌচাক; ২. ফুলের সাজি; ৩. ঝাঁপি; ৪. ঝুড়ি; ৫. হাঁসজাতীয় পাখিবিশেষ, কারণ্ডব। [সং. √ কৃ + অণ্ড, + ক]। বি. (স্ত্রী.) করণ্ডিকা, করণ্ডী।

করণীয়

করণীয় [ karaṇīẏa ] বিণ. ১. করার যোগ্য; করা উচিত এমন; বিধেয় কর্তব্য; করতে হবে এমন; ২. বিবাহ সম্বন্ধের উপযুক্ত। [সং.√ কৃ + অনীয়]।

করণী

করণী [ karaṇī ] বি. ১. যে রাশির মূল সূক্ষ্মরূপে প্রকাশিত হয় না, অমূলদ রাশি, surd (বি.প.); ২. বর্গমূলের চিহ্ন। [সং. করণ + ঈপ্]।

করণিক

করণিক [ karaṇika ] বি. কেরাণি, clerk (স. প.)।

করণকারণ

করণকারণ–বি. বিবাহে আদান-প্রদানসংক্রান্ত অনুষ্ঠান।

করণ

করণ [ karaṇa ] বি. ১. সম্পাদন; কার্য; ২. কারণ, কার্যের প্রধান সহায় বা সাধক; ৩. ইন্দ্রিয়; ৪. শরীর; ৫. স্হান, ক্ষেত্র; ৬. দফতর, অফিস (তু. মহাকরণ); ৭. (ব্যাক.) ক্রিয়া সম্পাদনে সহায়ক কারকবিশেষ; ৮. কায়স্হ বর্ণভুক্ত হিন্দু লিপিকর জাতিবিশেষ। [সং. √ কৃ + অন]। করণকারণ–বি. বিবাহে আদান-প্রদানসংক্রান্ত অনুষ্ঠান।

করঞ্জা

করঞ্জা [ karañjā ] বি. করমচা, টক স্বাদের ফলবিশেষ, অম্লফলবিশেষ। [সং. করঞ্জ]।