করবীর

করবীর, করবী [ karabīra, karabī ] বি. মধুর কিন্তু মৃদু গন্ধবিশিষ্ট ফুলবিশেষ ও তার গাছ। [সং. করবীর]। রক্তকরবী–বি. লাল করবী। শ্বেতকরবী–বি. সাদা রঙের করবী।

করবী

করবী, করবীর [ karabī, karabīra ] বি. মধুর কিন্তু মৃদু গন্ধবিশিষ্ট ফুলবিশেষ ও তার গাছ। [সং. করবীর]। রক্তকরবী–বি. লাল করবী। শ্বেতকরবী–বি. সাদা রঙের করবী।

করবাল

করবাল, করপাল [ kara-bāla, kara-pāla ] বি. তরবারি, অসি; খড়্গ। [সং. কর + √ পালি + অ; কর + √ বালি + অ]।

করপাল

করপাল, করবাল [ kara-pāla, kara-bāla ] বি. তরবারি, অসি; খড়্গ। [সং. কর + √ পালি + অ; কর + √ বালি + অ]।

করপত্র

করপত্র [ kara-patra ] বি. করাত। [সং. কর৩ + √ পত্ + র]।

করন্যাস

করন্যাস [ kara-nyāsa ] বি. তন্ত্রমতে মন্ত্র উচ্চারণ করে হাতের আঙুল স্পর্শ করার বিধিবিশেষ। [সং. করে ন্যাস]।

করদ

করদ [ karada ] বিণ. অপরকে (বিশেষত অন্য রাষ্ট্রকে) কর দেয় এমন (করদ রাজ্য); কর দিয়ে অধীনতা স্বীকার করে এমন। [সং. কর৪ + √ দা + অ]।

করতালি

করতালি [ kara-tāli ] বি. ১. দুই করতলের অভিঘাতজনিত ধ্বনি, হাততালি; ২. প্রশংসা, বাহবা (গান গেয়ে প্রচুর করতালি পেল)। [সং. কর৩. বাং. তালি]।

করতাল

করতাল [ kara-tāla ] বি. ১. হাততালি; ২. দুই করতলে ধরে বাজাবার যন্ত্রবিশেষ; ৩. কাঁসার বাদ্যযন্ত্রবিশেষ, cymbal; মন্দিরা। [সং. কর৩. + তাল]।

করত

করত [ karata, ] (বর্জি.) করতঃ – ক্রি. অব্য. ১. (বৈ. সা) করে; ২. করে, পূর্বক, করণান্তর। [বাং. √ কর্]।