ক করঞ্জক করঞ্জক, করঞ্জ [ karañjaka, karañja ] বি. করমচা গাছ; করমচা ফল। [সং. ক (=জল) + √ রন্জ্ + অ; স্বার্থে ক]।
ক করঞ্জ করঞ্জ, করঞ্জক [ karañja, karañjaka ] বি. করমচা গাছ; করমচা ফল। [সং. ক (=জল) + √ রন্জ্ + অ; স্বার্থে ক]।
ক করঙ্ক করঙ্ক [ karaṅka ] বি. ১. কমণ্ডলু; ২. নারকেলের মালা; ৩. ভিক্ষাপাত্র; ৪. কৌটো, ডিবা (তাম্বূলকরঙ্ক); ৫. করোটি, মাথার খুলি। [সং. √ কৃ + অঙ্গ]।
ক করকা করকা [ karakā ] বি. (মেঘজাত) শিলা, বৃষ্টির সঙ্গে পতিত শিলা। [সং. (১.) √ কৃ + অক + আ; (২.) কর + কন্ + আ]। করকাপাত–বি. শিলাবৃষ্টি।
ক করকরে করকরে–বিণ. ১. কর্কশ, বালির মতো দানাদার (তু. খরখরে); ২. শুষ্ক ও করকর শব্দকারক (করকরে ভাত); ৩. আনকোরা, একেবারে নতুন (করকরে নোট)।