কাজের কাজি

কাজের কাজি–করণীয় কাজের যোগ্যতাসম্পন্ন কর্মী।

কাজ দেখানো

কাজ দেখানো–ক্রি. বি. ১. কর্মব্যস্ততার ভান করা; ২. কাজ করে নিজের যোগ্যতা প্রকাশ করা। কাজ হাসিল হওয়া ক্রি. বি. কাজ সম্পন্ন হওয়া।

কাজ দেখা

কাজ দেখা–ক্রি. বি. ১. কাজ তদারক করা; ২. চাকরি খোঁজা।

কাজ দেওয়া

কাজ দেওয়া–ক্রি. বি. ১. চাকরি দেওয়া; ২. কাজের ভার দেওয়া; ৩. সুফল দেওয়া, প্রয়োজনসাধন করা (ঘড়িটায় বেশ কাজ দিচ্ছে)।

কাজ চলা

কাজ চলা–ক্রি. বি. উপযুক্ত হওয়া, চলনসই হওয়া (এতেই আমার কাজ চলে যাবে)।

কাজ

কাজ [ kāja ] বি. ১. কার্য (একটা কাজ করো); ২. প্রয়োজন, দরকার (এখানে তোমার কী কাজ? কথায় কাজ কী?); ৩. কর্তব্য (দেশরক্ষা সরকারের কাজ); ৪. চাকরি (তার কাজটা গেছে); ৫. বৃত্তি, পেশা (চুরি করাই তার কাজ); ৬. অভ্যাস, স্বভাব (আড্ডা দেওয়াই তার কাজ); ৭. সুফল, প্রয়োজনসাধন (উপদেশে কাজ হয়েছে, ওষুধে কাজ হয়েছে); ৮. কলাকৌশল, কারুকার্য (ছবিতে রঙের কাজ)। [সং. কার্য > প্রা. কজ্জ]। কাজও নেই কামাইও নেই–কর্মহীন হয়েও সদ্যব্যস্ত; অকারণে এবং অকাজে ব্যস্ত। কাজ আদায় করা–ক্রি. বি. অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়া। কাজ চলা–ক্রি. বি. উপযুক্ত হওয়া, চলনসই হওয়া (এতেই আমার কাজ চলে যাবে)। কাজ দেওয়া–ক্রি. বি. ১. চাকরি...

কাছিম

কাছিম [ kāchima ] বি. কড় কচ্ছপ; কচ্ছপ। [তু. ওড়ি. কাছম]।