কাজি

কাজি১ [ kāji ] বি. মুসলমান বিচারক বা ব্যবস্হাপক। [আ. কাজী]। কাজির বিচার–(ব্যঙ্গে) ন্যায়ধর্মহীন বা একপেশে বিচার। কাজি২ [ kāji ] বি. কর্মী, যে কাজ করে (কাজের বেলায় কাজি)। [বাং. কাজ + ই]।

কাজলি

কাজলি, কাজলা২ [ kājali ] বি. ছোট সাদা মাছবিশেষ, বাঁশপাতা মাছ। [দেশি]।

কাজলা

কাজলা১ –(স্ত্রী.) বিণ. কাজলবর্ণা, উজ্জ্বল শ্যামবর্ণা।  বি. আখবিশেষ বা তার গাছ। কাজলা২, কাজলি [ kājali ] বি. ছোট সাদা মাছবিশেষ, বাঁশপাতা মাছ। [দেশি]।

কাজললতা

কাজললতা–বি. কাজল তৈরি করবার ও রাখবার পাত্রবিশেষ।

কাজল

কাজল [ kājala ] বি. চোখে প্রসাধনী হিসাবে লাগাবার কালো কালিবিশেষ, অঞ্জন। ☐ কাজলের মতো কালো বা কাজলযুক্ত (কাজল আঁখি, কাজল মেঘ)। [সং. কজ্জ্বল > প্রা. কজ্জল]। কাজললতা–বি. কাজল তৈরি করবার ও রাখবার পাত্রবিশেষ।
বিষয়শ্রেণীহীন

কাজরী

কাজরী–(বর্জি.) কাজরি।

কাজরি

কাজরি, (বর্জি.) কাজরী [ kājari, kājarī ] বি. ভারতীয় পল্লিসংগীতবিশেষ বা তার সুর। [হি. কাজরী]।

কাজপাগলা

কাজপাগলা, কাজপাগল–বিণ. কাজ করতে ভীষণ ভালোবাসে এমন, অস্বাভাবিক রকমের কাজের নেশাযুক্ত।

কাজপাগল

কাজপাগল, কাজপাগলা–বিণ. কাজ করতে ভীষণ ভালোবাসে এমন, অস্বাভাবিক রকমের কাজের নেশাযুক্ত।

কাজকর্ম

কাজকর্ম–বি. জীবিকা, পেশা, চাকরি; দৈনন্দিন ব্যাপার।