কাছি

কাছি [ kāchi ] বি. বড় ও মোটা দড়ি। [সং. কক্ষা]।

কাছারি

কাছারি [ kāchāri ] বি. ১. বিচারালয়, আদালত; ২. দফতর, কার্যালয় (জমিদারের কাছারি)। [তু. হি. কচ্হরী]।

কাছানো

কাছানো [ kāchānō ] ক্রি. নিকটবর্তী হওয়া, কাছে যাওয়া, ঘনানো। [বাং. √ কাছা + আলো]।

কাছাকাছি

কাছাকাছি [ kāchā-kāchi ] ক্রি-বিণ. ১. নিকটে, কাছে (ওর কাছাকাছি যেয়ো না, কাছাকাছি কোনো বসতি নেই); ২. প্রায় সমান, প্রায় (একশো টাকার কাছাকাছি)। ☐ বিণ. নিকটবর্তী (কাছাকাছি বাড়িগুলো)। [বাং. কাছ + আ + কাছ + ই]।

কাছাআলগা

কাছাআলগা–বিণ. অসাবধান, বেখেয়ালি (কাছা-আলগা লোক)। কাছাআলগাধরা–বিণ. তোষামোদকারী; পরাশ্রয়ী।

কাছা

কাছা১ [ kāchā ] ক্রি. নিকটবর্তী হওয়া, কাছে যাওয়া, ঘনানো। [বাং. কাছ + আ]। কাছা২ [ kāchā ] বি. পরিধেয় বস্ত্রের যে-অংশ কোমরের পিছনদিকে গোঁজা থাকে। [সং. কচ্ছ > প্রা. কচ্ছা]।

কাছুটি

কাছুটি, কাছট, কাছটি [ kāchaṭi, kāchuṭi, kāchaṭa ] বি. ১. মালকোঁচা; ২. কৌপীন। [সং. কচ্ছোটিকা]।

কাছটি

কাছটি, কাছুটি, কাছট [ kāchaṭi, kāchuṭi, kāchaṭa ] বি. ১. মালকোঁচা; ২. কৌপীন। [সং. কচ্ছোটিকা]।

কাছট

কাছট, কাছটি, কাছুটি [ kāchaṭa, kāchaṭi, kāchuṭi ] বি. ১. মালকোঁচা; ২. কৌপীন। [সং. কচ্ছোটিকা]।