কাটা কাটা

কাটা কাটা–বিণ. কর্কশ (কাটা কাটা কথা); ছাড়া ছাড়া, বিচ্ছিন্ন (কাটা কাটা ভাবে কথা বলে)।

কাটিয়ে ওঠা

কাটিয়ে ওঠা–ক্রি. বি. বিপদ বা দুঃখের সময় উত্তীর্ণ হওয়া।

কাটা

কাটা [ kāṭā ] ক্রি. ১. কর্তন বা ছেদন করা (কাঠ কাটা, গাছ কাটা); ২. খণ্ডন করা (যুক্তি কাটা); ৩. প্রতিবাদ করা (কথা কাটা-কাটি); ৪. রেখা টেনে বাতিল করা (ভুল উত্তর কাটা); ৫. দূর হওয়া (মেঘ কেটে যাবে, তুমি কেটে পড়ো, নেশা কেটে গেছে); ৬. অকেজো বা বাতিল হওয়া (বালব কেটে গেছে); ৭. খনন করা (পুকুর কাটা, কুয়ো কাটা, খাল কাটা); ৮. অঙ্কন করা, আঁকা (লাইন কাটা, দাগ কাটা); ৯. রচনা করা (ছড়া কাটা, ফোঁটা বা তিলক কাটা); ১০. লিখে দেওয়া (চেক কাটা); ১১. প্রস্তুত করা বা বিন্যাস করা (পথ কাটা, টেরি কাটা, সিঁথি কাটা, ছানা কাটা, সুতো কাটা); ১২....

কাটলেট

কাটলেট [ kāṭalēṭa ] বি. ইয়োরোপীয় প্রণালীতে ভাজা মাছ বা মাংসের বড়াজাতীয় খাদ্য। [ইং. cutlet]।

কাঠরা

কাঠরা, কাটরা [ kāṭharā, kāṭarā ] বি. ১. কাঠ দিয়ে তৈরি ঘর; ২. বাজারের মধ্যে অবস্হিত শ্রেণিবদ্ধ ঘর; ৩. কাঠগড়া (সাক্ষীর কাটরা)। [তু. হি. কাঠ্‌ঘরা]।

কাটরা

কাটরা, কাঠরা [ kāṭarā, kāṭharā ] বি. ১. কাঠ দিয়ে তৈরি ঘর; ২. বাজারের মধ্যে অবস্হিত শ্রেণিবদ্ধ ঘর; ৩. কাঠগড়া (সাক্ষীর কাটরা)। [তু. হি. কাঠ্‌ঘরা]।

কাটমোল্লা

কাটমোল্লা [ kāṭa-mōllā ] বি. ১. যে মুসলমান ইসলাম ধর্মের বাহ্য নিয়মগুলিকেই কঠোরভাবে অনুসরণের পক্ষপাতী, ধর্মের মূলতত্ত্ব যে জানে না; ২. তত্বজ্ঞানহীন সংকীর্ণমনা মুসলমান পুরোহিত। [বাং. আকাট + তুর. মুল্লা]।

কাটব্য

কাটব্য [ kāṭabya ] বি. কর্কশতা; রুঢ়তা। [সং. কটু শব্দের সহচর]। কটু-কাটব্য–কটু দ্রঃ।