কাটব

কাটব [ kāṭaba ] ক্রি. (ব্রজ.) কাটবে; দংশন করবে। [বাং. √ কাট্]।

কাটনা

কাটনা [ kāṭanā ] বি. ১. তুলো থেকে সুতো প্রস্তুত করা; ২. সুতো কাটার যন্ত্র; চরকা; তক্লি। [বাং. √ কাট্ + না]। কাটনি১–বি. সুতো কাটার মজুরি। কাটনি২–বি. যে (প্রায়শ স্ত্রীলোক) সুতো কাটে। কাটুনি–বি. কাটনি-র রূপভেদ।

কাটগোঁয়ার

কাটগোঁয়ার [ kāṭa-gōm̐ẏāra ] বিণ. অত্যন্ত গোঁয়ার, অত্যন্ত একরোখা প্রকৃতির। [বাং. আকাট + গোঁয়ার]।

কাটখোট্টা

কাটখোট্টা [ kāṭa-khōṭṭā ] বিণ. গোঁয়ার; রুক্ষপ্রকৃতি; শুষ্কহৃদয়, দয়ামায়াহীন। [দেশি]।

কাট

কাট১–কাইট-এর চলিত রূপ। কাট২ [ kāṭa ] বি. গঠনকৌশল, আকৃতি, গড়ন (মুখের কাট, জামার কাট)। [ইং. cut]। কাট৩ [ kāṭa ] বি. কাঠ এর কথ্য রূপ। কাটকাট–বিণ. কাঠ কাঠ-এর চলিত রূপ।

কাঞ্চা

কাঞ্চা [ কান্‌চা ] বিণ. কচি; তরুণ; কাঁচা (‘কাঞ্চা বয়সে কে দিলরে তোরে আঙিয়ার শ্বেত বাস’-জসীমউদ্‌দীন)। [প্রা. কংচা>বা. কাঞ্চা>]

কাঞ্জিকা

কাঞ্জিকা, কাঞ্জিক, কাঞ্জীক [ kāñjikā, kāñjika, kāñjīka ] বি. কাঁজি। [সং. কাঞ্জিক]।

কাঞ্জীক

কাঞ্জীক, কাঞ্জিকা, কাঞ্জিক [ kāñjīka, kāñjikā, kāñjika ] বি. কাঁজি। [সং. কাঞ্জিক]।

কাঞ্জিক

কাঞ্জিক, কাঞ্জীক, কাঞ্জিকা [ kāñjika, kāñjīka, kāñjikā ] বি. কাঁজি। [সং. কাঞ্জিক]।

কাঞ্জি

কাঞ্জি [ kāñji ] বি. কাঁজি, আমানি, পান্তাভাতের জল। [সং. কাঞ্জিক]।