ক

কাটানো

কাটানো–ক্রি. কর্তন বা ছেদন করানো; অতিবাহিত করা (দিন কাটানো); উত্তীর্ণ হওয়া বা মুক্ত করা (বিপদ কাটানো); বেচা (মাল কাটানো); ক্রয় করানো (টিকিট কাটানো)। ☐ বি. বিণ. উক্ত সমস্ত অর্থে।
ক

কাটান

কাটান–বি. (উচ্চা. কাটান) রেহাই, অব্যাহতি (এ থেকে আর কাটান নেই); পরিশোধ।
ক

কাটাকাটি

কাটাকাটি–বি. হানাহানি, মারামারি, তর্কাতর্কি।
ক

কাটাকাপড়

কাটাকাপড়–বি. পোশাক তৈরি করার উপযোগী কাটা ছিটে, cut-piece ছিটকাপড়।
ক

কাটাই

কাটাই, কাটনি, কাটুনি–বি. কাটবার খরচ।
ক

কাটনি

কাটনি, কাটুনি, কাটাই–বি. কাটবার খরচ।
ক

কাটন

কাটন–বি. কর্তন, ছেদন; খণ্ডন; বাতিল; রচনা; নির্মাণ; খনন; যাপন; দূর হওয়া; চালু হওয়া।
ক

কাটতি

কাটতি–বি. বাজারে চলন; প্রচুর বিক্রয়; বিক্রয়ের পরিমাণ।
ক

কাটছাঁট

কাটছাঁট [ kāṭachān̐ṭa ] বি. (মূলত পোশাকের) কাটবার ভঙ্গি।