কাঠা

কাঠা১ [ kāṭhā ] বি. ১. জমির পরিমাণবিশেষ, ৭২ বর্গফুট পরিমাণ; ২. ধান বা ওইজাতীয় শস্যের পরিমাপ করার পাত্র, রেক। [সং. কাষ্ঠা]। কাঠাকালি–বি. জমির আয়তন বা কাঠার পরিমাণ বিষয়ক হিসাব। কাঠাকিয়া–বি. একশত পর্যন্ত কাঠা গণনা। কাঠা২ [ kāṭhā ] বি. (আঞ্চ.) কচ্ছপ, কাছিম। [দেশি]।

কাঠরিয়া

কাঠরিয়া [ kāṭhariẏā ] কাঠুরিয়া-র রূপভেদ।

কাঠে কাঠে

কাঠে কাঠে–ক্রি-বিণ. পরস্পরের জোড়ের সঙ্গে (কাঠে কাঠে মিলে গেছে); সমানে সমানে; সেয়ানে সেয়ানে (কাঠে কাঠে লড়াই)।

কাঠবিড়ালী

কাঠবিড়ালী–(স্ত্রী) কাঠবিড়াল, বৃক্ষচারী ঝাঁকড়া লেজওয়ালা ছোট জন্তুবিশেষ।

কাঠবিড়াল

কাঠবিড়াল–বি. (সচ.) বৃক্ষচারী ঝাঁকড়া লেজওয়ালা ছোট জন্তুবিশেষ। স্ত্রী. কাঠবিড়ালী।

কাঠবমি

কাঠবমি–বি. যে বমিতে ভুক্ত দ্রব্য উঠে আসে না।

কাঠফাটা

কাঠফাটা–বিণ. (তাপে) কাঠ ফেটে যায় এমন (কাঠফাটা রোদ)।

কাঠফড়িং

কাঠফড়িং–বি. কাঠির মতো রোগা ফড়িংবিশেষ।