কাঠুরিয়া

কাঠুরিয়া, কাঠুরে [ kāṭhuriẏā, kāṭhurē ] বি. কাঠ কেটে বিক্রি করা যার পেশা। [বাং. কাঠ + উরিয়া, উরে]।

কাঠিম

কাঠিম [ kāṭhima ] বি. সুতো জড়িয়ে রাখার জন্য কাঠের তৈরি ছোট চক্রাকার বস্তুবিশেষ, রিল বা নাটাই। [বাং. কাঠ + ইম]।

কাঠি দেওয়া

কাঠি দেওয়া–ক্রি. বি. বাধার সৃষ্টি করা, বাগড়া দেওয়া।

কাঠিন্য

কাঠিন্য [ kāṭhinya ] বি. কঠিনতা, অনমনীয়তা, দৃঢ়তা; নির্দয়তা। [সং. কঠিন + য]।

কাঠি-কাঠি

কাঠি-কাঠি–বিণ. অত্যন্ত সরু বা কৃশ (কাঠিকাঠি হাত-পা)।

কাঠি

কাঠি১ [ kāṭhi ] কাঁটির রূপভেদ। কাঠি২ [ kāṭhi ] বি. ১. কাঠ, বাঁশ, ধাতু ইত্যাদির লম্বা ও সরু টুকরো (দেশলাইয়ের কাঠি, চাবিকাঠি); ২. ক্ষুদ্র সরু শলাকা (ঝাঁটার কাঠি, খড়কে কাঠি)। [সং. কাষ্ঠিকা]। কাঠি-কাঠি–বিণ. অত্যন্ত সরু বা কৃশ (কাঠিকাঠি হাত-পা)। জিয়নকাঠি, মরণকাঠি–বি. এমনকিছু বা এমন কাঠির মতো জিনিস যার শক্তিতে নিষ্প্রাণ দেহে প্রাণ ফিরে আসে বা প্রাণবন্তের প্রাণনাশ হয়। কাঠি দেওয়া–ক্রি. বি. বাধার সৃষ্টি করা, বাগড়া দেওয়া।

কাঠামো

কাঠামো, কাঠাম [ kāṭhāmō, kāṭhāma ] বি. ১. কাঠ, বাঁশ, খড় প্রভৃতির দ্বারা গঠিত আধার, frame, framework (প্রতিমার কাঠাম); ২. ছাঁচ, ঠাট, বহিরাকৃতি (শাসনতন্ত্রের কাঠামো)। [দেশি]।

কাঠাম

কাঠাম, কাঠামো [ kāṭhāma, kāṭhāmō ] বি. ১. কাঠ, বাঁশ, খড় প্রভৃতির দ্বারা গঠিত আধার, frame, framework (প্রতিমার কাঠাম); ২. ছাঁচ, ঠাট, বহিরাকৃতি (শাসনতন্ত্রের কাঠামো)। [দেশি]।

কাঠাকালি

কাঠাকালি–বি. জমির আয়তন বা কাঠার পরিমাণ বিষয়ক হিসাব।