কাণ্ড

কাণ্ড [ kāṇḍa ] বি. ১. গাছের মূল থেকে শাখা পর্যন্ত অংশ, গুঁড়ি; ২. পর্ব, পাব; ৩. গ্রন্হের অধ্যায় বা বিষয়বিভাগ (বেদের কর্মকাণ্ড, রামায়ণের সপ্তকাণ্ড); ৪. ব্যাপার, ঘটনা (অবাক কাণ্ড, কত কাণ্ড ঘটে গেল); ৫. (বিরল) বাণ, কাঁড় (ধনুষ্কাণ়্ড)। [সং. √ কন্ + ড]। কাণ্ডকারখানা–বি. ঘটনাসমূহ; কার্যাবলি। কাণ্ডজ–বিণ. কাণ্ড বা গুঁড়ি থেকে উত্পন্ন। কাণ্ডজ্ঞান–বি. সহজাত বুদ্ধি; অবস্হা অনুযায়ী কর্তব্য-অকর্তব্য বিচারের ক্ষমতা, common sense. কাণ্ডাকাণ্ডজ্ঞান, কাণ্ডাকাণ্ডিজ্ঞান–বি. ভালো-মন্দ বোধ, কর্তব্য-অকর্তব্য জ্ঞান।

কাণী

কাণী [ kāṇī ] কানি-র বর্তমানে অপ্রচলিত বানানভেদ।

কাণা

কাণা [ kāṇā ] কানা-র বর্তমানে অপ্রচলিত বানানভেদ।

কাণ

কাণ [ kāṇa ] কান২-র বর্তমানে অপ্রচলিত বানানভেদ।

কাড়ানো

কাড়ানো–ক্রি. অন্যের দ্বারা কাড়া; স্বীকার করানো (কথা কাড়ানো); আদায় করা (আদর কাড়ানো)। ☐ বিণ. বি. উক্ত সমস্ত অর্থে।

কাড়াকাড়ি

কাড়াকাড়ি–বি. পরস্পর টানাটানি বা হেঁচড়াহেঁচড়ি (কাঙালের মতো কাড়াকাড়ি)।

কাড়া

কাড়া১ [ kāḍā ] ক্রি. ১. ছিনিয়ে নেওয়া, জোর করে নেওয়া (সর্বস্ব কেড়ে নেওয়া); ২. আকর্ষণ করা, টানা (মন কাড়া, নজর কাড়া); ৩. উচ্চারণ করা (রা কাড়ে না)। ☐ বি. আকর্ষণ; জিনিয়ে নেওয়া। ☐ বিণ. ছিনিয়ে নেওয়া হয়েছে এমন (কেড়ে-নেওয়া ধন); লুণ্ঠিত। [ প্রাকৃ. কড্ঢণ > কাঢ়ন > কাড়ন > কাড়া]। কাড়ন–বি. কেড়ে নেওয়া। কাড়াকাড়ি–বি. পরস্পর টানাটানি বা হেঁচড়াহেঁচড়ি (কাঙালের মতো কাড়াকাড়ি)। কাড়ানো–ক্রি. অন্যের দ্বারা কাড়া; স্বীকার করানো (কথা কাড়ানো); আদায় করা (আদর কাড়ানো)। ☐ বিণ. বি. উক্ত সমস্ত অর্থে। কাড়া২ [ kāḍā ] বি. ঢাক-এর মতো বাদ্যযন্ত্রবিশেষ, একদিক চর্মাবৃত ঢাকের মতো বড় বাদ্যযন্ত্রবিশেষ। [সং. কটাহ]। কাড়া-নাকাড়া–বি. ঢাকজাতীয় নানাবিধ বাদ্যযন্ত্র।

কাড়ন

কাড়ন [ kāḍna ]বি. কেড়ে নেওয়া।  দ্র কাড়া১।

কাঠুরে

কাঠুরে, কাঠুরিয়া [ kāṭhurē, kāṭhuriẏā ] বি. কাঠ কেটে বিক্রি করা যার পেশা। [বাং. কাঠ + উরিয়া, উরে]।