কাঠঠোকরা

কাঠঠোকরা–বি. কাঠে ঠোকর মেরে কাঠের পোকা খেতে অভ্যস্ত পাখিবিশেষ, woodpecker.

কাঠঝুনো

কাঠঝুনো–বিণ. (নারকেল সম্বন্ধে) শাঁস কাঠের মতো শক্ত হয়ে গেছে এমন।

কাঠগোলাপ

কাঠগোলাপ–বি. গন্ধহীন গোলাপজাতীয় ফুলবিশেষ।

কাঠগড়া

কাঠগড়া–বি. আদালতে কাঠের রেলিংযুক্ত সাক্ষীর মঞ্চ, dock.

কাঠখোলা

কাঠখোলা–বি. বালিহীন ভাজার পাত্র, বালি, তেল ইত্যাদি ছাড়াই কেবল তাপে ভাজার পাত্র; (কাঠখোলায় ভাজা চিঁড়ে)।

কাঠখড়

কাঠখড়–বি. কাঠ ও শুকনো তৃণ; পোড়াবার উপকরণ; জোগাড়যন্ত্র। অনেক কাঠখড় পোড়ানো–বহু চেষ্ঠা ও পরিশ্রম করা।

কাঠকু়ড়নি

কাঠকু়ড়নি, কাঠকুড়ানি–বি. (স্ত্রী.) যে কাঠকুটো কুড়িয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করে অথবা বিক্রি করে।

কাঠকুড়ানি

কাঠকুড়ানি, কাঠকু়ড়নি–বি. (স্ত্রী.) যে কাঠকুটো কুড়িয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করে অথবা বিক্রি করে।

কাঠ-কাঠ

কাঠ-কাঠ–বিণ. কাঠের মতো শুষ্ক, শক্ত ও লাবণ্যহীন।