স সোঁঞরা সোঙরা, সোঁঞরা [ sōṅarā, sōn̐ñarā ] ক্রি. (প্রা. কা.) স্মরণ করা। [প্রাকৃ. √ সুমর্ < সং. + √ স্মৃ]। সোঙরন বি. স্মরণ।
স সোঙরা সোঙরা, সোঁঞরা [ sōṅarā, sōn̐ñarā ] ক্রি. (প্রা. কা.) স্মরণ করা। [প্রাকৃ. √ সুমর্ < সং. + √ স্মৃ]। সোঙরন বি. স্মরণ।
স সোঁদা সোঁদা [ sōn̐dā ] বিণ. শুকনো বা পোড়া মাটিতে জল পড়ে উত্পন্ন গন্ধের মতো (সোঁদা গন্ধ)। [সং. সৌগন্ধ > সোঁদ + বাং. আ]।
স সৈরন্ধ্রী সৈরিন্ধ্রী, সৈরন্ধ্রী [ sairindhrī, sairandhrī ] বি. যে নারী স্বাধীনভাবে পরগৃহে বাসপূর্বক শিল্পকর্মাদি দ্বারা জীবিকানির্বাহ করে। [সং. সৈর + √ ধৃ + অণ্ (নি.)]।
স সৈরিন্ধ্রী সৈরিন্ধ্রী, সৈরন্ধ্রী [ sairindhrī, sairandhrī ] বি. যে নারী স্বাধীনভাবে পরগৃহে বাসপূর্বক শিল্পকর্মাদি দ্বারা জীবিকানির্বাহ করে। [সং. সৈর + √ ধৃ + অণ্ (নি.)]।
স সৈয়দ সৈয়দ [ saiẏada ] বি. হজরত মোহাম্মদের দৌহিত্র ইমাম হুসেনের বংশীয় সম্ভ্রান্ত মুসলমানদের পদবি। [আ. সইইদ্]।