সৈমন্তিক

সৈমন্তিক [ saimantika ] বি. সিঁদুর। [সং. সীমন্ত + ইক]।

সৈন্য

সৈন্য [ sainya ] বি. 1 সৈনিক, সিপাই; 2 সেনাদল, ফৌজ। [সং. সেনা + য]। সৈন্যসামন্ত বি. সৈন্য ও সামন্ত নৃপতিগণ; সৈন্যদল। সৈন্যাধ্যক্ষ বি. সেনাপতি।

সৈন্ধব

সৈন্ধব [ saindhaba ] বিণ. 1 সমুদ্রজাত; 2 সিন্ধু প্রদেশজাত। [সং. সিন্ধু + অ]। সৈন্ধব লবণ (বাং.) একপ্রকার খনিজ লবণ, rock salt.

সৈনিক

সৈনিক [ sainika ] বি. 1 সৈন্যদলভুক্ত যোদ্ধা; 2 যোদ্ধা; 3 সিপাই; 4 সশস্ত্র প্রহরী। ☐ বিণ. সৈন্যদল-সম্বন্ধীয়, সামরিক (সৈনিক জীবন)। [সং. সেনা + ইক]।

সৈনাপত্য

সৈনাপত্য [ sainā-patya ] বি. সেনাপতির পদ বা কাজ। [সং. সেনাপতি + য]।

সৈকত

সৈকত [ saikata ] বি. সমুদ্র নদী প্রভৃতির বালুময় তীর, পুলিন। [সং. সিকতা + অ]। সৈকতিনী (বিরল) বি. নদী।

সেস্ত

সেস্ত [ sēsta ] বিণ. আয়ত্ত। [শায়েস্তা-র বিকৃত রূপ]।