সোৎসাহে

সোৎসাহে ক্রি-বিণ. উত্সাহের সঙ্গে (প্রস্তাবে সোত্সাহে রাজি হয়ে গেল)।

সোৎসাহ

সোৎসাহ [ sōt-sāha ] বিণ. উত্সাহযুক্ত। [সং. সহ + উত্সাহ]। সোৎসাহে ক্রি-বিণ. উত্সাহের সঙ্গে (প্রস্তাবে সোত্সাহে রাজি হয়ে গেল)।

সোৎপ্রাস

সোৎপ্রাস [ sōt-prāsa ] বি. 1 মৃদুহাসিযুক্ত বাক্য; 2 শ্লেষবাক্য। ☐ বিণ. 1 পরিহাসযুক্ত; 2 বৃদ্ধিপ্রাপ্ত। [সং. সহ + উত্প্রাস]।

সোৎকণ্ঠ

সোৎকণ্ঠ [ sōt-kaṇṭha ] বিণ. উত্কণ্ঠাযুক্ত; উদ্বেগযুক্ত। [সং. সহ + উত্কণ্ঠা]।

সোডাওয়াটার

সোডাওয়াটার বি. কার্বনিক আসিড গ্যাসযুক্ত পানীয় জল। [ইং. sodawater]।

সোডা

সোডা [ sōḍā ] বি. ক্ষারবিশেষ, সর্জিকা। [ইং. soda]। সোডাওয়াটার বি. কার্বনিক আসিড গ্যাসযুক্ত পানীয় জল। [ইং. sodawater]।

সোজা

সোজা [ sōjā ] বিণ. 1 ঋজু, বাঁকা নয় এমন (সোজা লাইন); 2 সম্মুখস্হ (নাকসোজা); 3 অকুটিল, সরল (সোজা লোক); 4 সহজ, অনায়াসসাধ্য, সাধারণ (সোজা কাজ, সোজা অঙ্ক); 5 (সোজা কথা); 6 শাসিত, শায়েস্তা, টিট (চাবকে সোজা করা)। ☐ ক্রি-বিণ. বরাবর, একটানাভাবে (সোজা চলে যাও)। [সং. সহজ]। সোজাসুজি ক্রি-বিণ. সরাসরি, সোজাভাবে।

সোচ্চার

সোচ্চার [ sōccāra ] বিণ. 1 প্রবলভাবে উচ্চারিত বা উচ্চরবে ব্যক্ত (বেতনবৃদ্ধির দাবি সর্বত্র সোচ্চার); 2 অত্যন্ত মুখর (শ্রমিকগণ এ বিষয়ে সোচ্চার)। [বাং. স < সং. সহ + উচ্চার (=উচ্চারণ, কথন)]। (তু. অনুচ্চার)।