সৌগন্ধ্য

সৌগন্ধ, সৌগন্ধ্য [ saugandha, saugandhya ] বি. সুমিষ্ট গন্ধ, সৌরভ (কুসুমের সৌগন্ধ)। [সং. সুগন্ধ + অ, য]। সৌগন্ধিক বি. গন্ধবণিক; গন্ধদ্রব্য ব্যবসায়ী।

সৌগন্ধ

সৌগন্ধ, সৌগন্ধ্য [ saugandha, saugandhya ] বি. সুমিষ্ট গন্ধ, সৌরভ (কুসুমের সৌগন্ধ)। [সং. সুগন্ধ + অ, য]। সৌগন্ধিক বি. গন্ধবণিক; গন্ধদ্রব্য ব্যবসায়ী।

সৌগত

সৌগত [ saugata ] বি. বৌদ্ধ। [সং. সুগত (=বুদ্ধ) + অ]।

সৌকুমার্য

সৌকুমার্য [ saukumārya ] বি. সুকুমারত্ন, কমনীয়তা, কোমলতা, লালিত্য (ভাবের ও ভাষার সৌকুমার্য)। [সং. সুকুমার + য]।

সৌকর্য

সৌকর্য [ saukarya ] বি. সহজসাধ্যতা, সুবিধা (ব্যবহারের সৌকর্য, পাঠের সৌকর্য)। [সং. সুকর + য]।

সোহাগা

সোহাগা [ sōhāgā ] বি. ক্ষারলবণবিশেষ, টঙ্কণ, borax. [সং. সৌভাগ্য]।

সোহাগিনি

সোহাগি, সোহাগিনি বিণ. (স্ত্রী.) সোহাগপ্রাপ্তা, আদরিণী।

সোহাগি

সোহাগি, সোহাগিনি বিণ. (স্ত্রী.) সোহাগপ্রাপ্তা, আদরিণী।

সোহাগ

সোহাগ [ sōhāga ] বি. আদর, প্রণয়পূর্ণ যত্ন। [< সং. সৌভাগ্য]। সোহাগি, সোহাগিনি বিণ. (স্ত্রী.) সোহাগপ্রাপ্তা, আদরিণী।