স

সৌধকিরীটিনী

সৌধকিরীটিনী বিণ. (স্ত্রী.) বহু অট্টালিকাকে কিরীটের মতো ধারণকারিণী অর্থাত্ বহু সৌধপরিবৃতা।
স

সৌধ

সৌধ [ saudha ] বি. 1 সুধাধবলিত গৃহ; 2 অট্টালিকা, প্রাসাদ। [সং. সুধা (=চুন) + অ]। সৌধকিরীটিনী বিণ. (স্ত্রী.) বহু অট্টালিকাকে কিরীটের মতো ধারণকারিণী অর্থাত্ বহু সৌধপরিবৃতা।
স

সৌদামনী

সৌদামিনী, (বিরল) সৌদামনী [ saudāminī, saudāmanī ] বি. বিদ্যুত্, তড়িত্। [সং. সুদামন্ + অ + ঈ]।
স

সৌদামিনী

সৌদামিনী, (বিরল) সৌদামনী [ saudāminī, saudāmanī ] বি. বিদ্যুত্, তড়িত্। [সং. সুদামন্ + অ + ঈ]।
স

সৌত্র

সৌত্র [ sautra ] বিণ. 1 সূত্র-সংক্রান্ত; 2 সূত্রানুযায়ী; 3 (সং. ব্যাক.) গণপাঠের বহির্ভূত কিন্তু কোনো বিশেষ শব্দের ব্যুত্পত্তির জন্য সূত্রে উল্লিখিত (সৌত্র ধাতু)। ☐ বি. 1 ব্রাহ্মণ; 2 সৌত্র ধাতু। [সং. সূত্র + অ]।
স

সৌজাত্য

সৌজাত্য [ saujātya ] বি. 1 জন্মের উত্কর্ষ; 2 সু-প্রজননবিদ্যা, eugenics. [সং. সুজাত + য]।
স

সৌজন্য

সৌজন্য [ saujanya ] বি. ভদ্রতা, শিষ্টাচার। [সং. সুজন + য (ভাব অর্থে)]।
স

সৌচিক

সৌচি, সৌচিক [ sauci, saucika ] বি. সূচিজীবী, দরজি। [সং. সূচী + ই, ইক]।
স

সৌচি

সৌচি, সৌচিক [ sauci, saucika ] বি. সূচিজীবী, দরজি। [সং. সূচী + ই, ইক]।
স

সৌগন্ধিক

সৌগন্ধিক বি. গন্ধবণিক; গন্ধদ্রব্য ব্যবসায়ী।