সোহংতত্ত্ব

সোহংতত্ত্ব বি. ব্রহ্ম ও আত্মা অভিন্ন; এই দার্শনিক তত্ত্ব।

সোহং

সোহম্, সোহং [ sōham, sōha ] আমিই সে অর্থাত্ ব্রহ্ম ও আমি এক বা আমিই ব্রহ্ম। [< সং. সঃ + অহম্]। সোহংতত্ত্ব বি. ব্রহ্ম ও আত্মা অভিন্ন; এই দার্শনিক তত্ত্ব।

সোহম

সোহম্, সোহং [ sōham, sōha ] আমিই সে অর্থাত্ ব্রহ্ম ও আমি এক বা আমিই ব্রহ্ম। [< সং. সঃ + অহম্]। সোহংতত্ত্ব বি. ব্রহ্ম ও আত্মা অভিন্ন; এই দার্শনিক তত্ত্ব।

সোসর

সোসর [ sōsara ] বিণ. (প্রা. কা.) তুল্য, সর্বপ্রকারে সমান, সদৃশ (যমদূতের সোসর)। [< সং. সদৃশ বা সম-স্তর]।

সোল্লাস

সোল্লাস [ sōllāsa ] বিণ. উল্লাসযুক্ত। [সং. সহ + উল্লাস]। সোল্লাসে ক্রি-বিণ. উল্লাসের সঙ্গে।

সোলে

সোলে [ sōlē ] বি. আপোশ-মীমাংসা। [আ. সল্হ্]। সোলেনামা বি. আপোশ-মীমাংসার দলিল।

সোরাই

সোরাই [ sōrāi ] বি. জলের কুঁজো। [আ. সোরাহী, সুরাহী]।

সোরপোষ

সোরপোষ [ sōra-pōṣa ] বি. বাটি, গেলাস ইত্যাদির ঢাকনি। [ফা. সরপোষ]।